October 28, 2026, 7:39 pm
শিরোনাম:
ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ইউএনও’র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা। নতুন রাস্তায় ইঞ্জিনিয়ারিং দোকানে চুরি! সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তির ছবি, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা: ডুমুরিয়ায় ৩ মাসের কারাদণ্ডসহ র্যাব-৬ এর হাতে ১ জন আটক মোরেলগঞ্জ-শরণখোলা উন্নয়ন পরিষদের ডেউটিন, ভ্যানগাড়ি ও নগদ অর্থ বিতরণ পানি কচুর সাফল্য ছাড়িয়ে ডুমুরিয়ার নিউটন মন্ডল এখন লেবুর কলম তৈরিতে সফল: অনুকরণীয় দৃষ্টান্ত গিলাতলায় সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শনে থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান গিলাতলায় আলোকিত তারুণ্য ফুটবল টুর্নামেন্টে ইয়াং টেন ব্রাদার্স ক্লাবের জয়লাভ। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে: হুইপ বকুল ডুমুরিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে খুলনা-৫ আসনের সংসদ সদস্য

অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগের দুই প্রতিষ্ঠানে জরিমানা

সিনিয়র স্টাফ রিপোর্টার,শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা।

সিনিয়র স্টাফ রিপোর্টার, শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া, খুলনা:
অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগের দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা প্রশাসন।

জানতে চাইলে সহকারী কমিশনার ও এক্সেকিউটিভে ম্যাজিস্ট্রেট দীপেন সাধক রনি জানান গতকাল শনিবার খুলনা সদর এলাকার অন্তর্গত বিভিন্ন এলপি গ্যাস বিক্রয়কারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সেকিউটিভে ম্যাজিস্ট্রেট দীপেন সাধক রনি।তার সাথে ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব।

অভিযান পরিচালনাকালে নগরের কমার্স কলেজ মোড়ের মেসার্স আছাদ স্টোর নামক একটি প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে গ্যাস বিক্রয় করতে দেখা যায় এবং জিজ্ঞাসাবাদে প্রতিষ্ঠানের মালিক তার অপরাধ স্বীকার করেন। তাকে ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর ৪০ নং ধারা মোতাবেক ১০ হাজার টাকা অর্থদন্ড এবং মেসার্স আনাম এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানকে একই আইনের ৩৮ ধারা মোতাবেক ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

জনস্বার্থে জেলা প্রশাসন, খুলনার এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে ওই কর্মকর্তা জানান।