April 15, 2026, 6:07 pm
শিরোনাম:
রেলিগেট–মানিকতলা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: স্বামী-স্ত্রী নিহত, “রয়েল পরিবহন” আটক যশোরে গ্রাম ডাক্তারের ভুল চিকিৎসায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে শিশু জুনায়েদ, থানায় অভিযোগ চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ- আলি আসগার লবি এমপি দেশ-বিদেশে ছড়িয়ে থাকা সকল বাংলাভাষী মানুষকে নববর্ষের শুভেচ্ছা — ঐক্য, উন্নয়ন ও সমৃদ্ধির আহ্বান  যশোরে ডিবির অভিযানে নগদ টাকা ও ইয়াবাসহ আটক ১ মার্কিন সাম্রাজ্যবাদ ও ইসরাইলের বিরুদ্ধে ক্ষোভ ইরানে হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন ডুমুরিয়ায় নববর্ষ ১৪৩৩ উদযাপন ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ফুলতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ আকরাম হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন: ডুমুরিয়ায় ‘সঞ্জীবন প্রকল্প’ নিয়ে অনিয়মের অভিযোগ হঠাৎ বদলি, নতুন বিতর্ক: ইউএনও হোসনে আরাকে রাজশাহীতে স্থানান্তর

অনিয়ম দুর্নীতির আখড়ায় পরিণত মিরের ডাঙ্গা সংক্রমণ ব্যাধি হাসপাতাল ।

শেখ রাজু আহমেদ, জেলা প্রতিনিধি, খুলনা :

 

শেখ রাজু আহমেদ,জেলা প্রতিনিধি, খুলনা :

খুলনা ফুলবাড়ীগেট মীরের ভাঙ্গা সংক্রমণ ব্যাধি হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ ৭ই এপ্রিল রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় খুলনা অনুসন্ধানী একটি সাংবাদিক টিম মীরের ডাঙ্গা সংক্রমণ ব্যাধি হাসপাতালে সরজমিনে প্রতিবেদন তৈরি করার জন্য গেলে দেখা যায় হাসপাতালের বেহাল দশা রোগীরা ফ্লোরে শুয়ে আছে ও অপরিচ্ছন্ন পরিবেশে, হাসপাতাল ঘুরে ঘুরে দেখা গেছে হাসপাতালের ভিতরে সম্পূর্ণ অপরিষ্কার পরিচ্ছন্নতায় হাসপাতালটি ভুগছে এ যেন দেখার কেউ নাই ,যেখানে ডায়রিয়া, হাম , বসন্তর, মতন রোগীদের চিকিৎসা দেয়া হয় সেখানে দেখা যাচ্ছে সম্পূর্ণ অপরিষ্কার পরিচ্ছন্নতায় হাসপাতালটি ভুগছে, এ যেন বৃদ্ধাশ্রমের মতন ব্যবহারিত হচ্ছে , খুলনা বিভাগীয় সংক্রমণ ব্যাধি হাসপাতালে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা সেবা নিতে এসে নিজেরাই রোগী হয়ে ঘরে ফিরছে , এমন দুর্দশা দীর্ঘদিন ধরে চলতে আছে , এ যেন একটি আজব দেশের আজব হাসপাতাল পর্যাপ্ত পরিমাণে স্যালাইন থাকার ফলেও রোগীরা পাচ্ছে না ঠিকমতন স্যালাইন , এমনকি পাচ্ছে না কোন ঔষধ এই সমস্ত বিষয় নিয়ে হাসপাতালে কর্মরত উপস্থিত ডাক্তার হিমেল বসুর সাথে কথা বললে তিনি বলেন আমি এ বিষয়ে কিছু জানিনা, হাসপাতালে থাকা প্রধান সহকারী বড় বাবুর কাছে জিজ্ঞাসা করলে তিনিও বিভিন্ন অজুহাতে এড়িয়ে যান , হাসপাতলে কর্মরত নার্সের সাথে কথা বললে তিনারা বলেন আমাদের যেটা ডাক্তার দিতে বলে সেটাই আমরা রোগীদের দিয়ে থাকি , স্যালাইন ঔষধ স্টক করে রাখার কারণে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে তার পরেও রোগীরা স্যালাইন ও ঔষধ পাচ্ছে না , রোগীদের যদি কোন কিছু লাগে সেই ক্ষেত্রে নার্স ও ডাক্তার বাইরের থেকে ক্রয় করার জন্য প্রেসক্রিপশন করে দিচ্ছে , এমনকি ভর্তি থাকা রোগীদের সকালের নাস্তা দেওয়ার কথা দুইটা কলা একটা ডিম চিড়া ও চিনি ও একটা ডাব সেখানে রোগীরা পাচ্ছে শুধুমাত্র ১০০ গ্রাম চিড়া একটি কলা ও ডাবের কোন বালাই নাই ,আমাদের মাননীয় সংসদীয় হুইপ মহোদয় আলহাজ্ব রফিকুল ইসলাম বকুল হাসপাতালটি পরিদর্শনে যেয়ে কড়া হুশিয়ারি দিয়ে আসেন যে সমস্ত রোগীদের একটি করে ডাব দেয়ার কথা প্রত্যেককে একটি করে ডাব দিতে হবে , হুইপ মহোদয়ের কথা মতন একটি করে ডাব দিচ্ছে ঠিকই যা খাওয়ার কোন উপযোগী না , সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে ২ নং ফুলবাড়ী গেটের জন প্রতিনিধি রকিবুল ইসলাম রফিক সাহেব এসে সাংবাদিকদের হাসপাতালের কিছু বিষয় নিয়ে বক্তব্য দেন তিনি বলেন আমাদের এই হাসপাতালে দূরদূরান্ত থেকে যে সমস্ত রোগীরা আসে ও আমাদের খুলনার যে সমস্ত রোগীরা সেবা নিতে আসে সমস্ত রোগীরা যাতে ভালো মানের সেবা পায় আমরা সে ভাবে কাজ করে যাচ্ছি ,এবং আমাদের মাননীয় সংসদীয় হুইপ সাহেব আমাদেরকে সতর্ক করে দিয়ে গিয়েছে যে এই হাসপাতালে যেন কোন প্রকার দুর্নীতি ও অনিয়ম ও না হয় তাই আমরা সর্বক্ষণ এই হাসপাতালের প্রতি নজর রাখছি আশা করি সমস্ত দুর্নীতি ও অনিয়ম ভেঙ্গে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি পাবে এমনই আশা করছি ।