April 17, 2026, 11:16 am
শিরোনাম:
খুলনায় জ্বালানী তেল সংকট চরমে: দৌলতপুরে দীর্ঘ লাইন, তেল না পেয়ে ফিরছেন শত শত যানবাহনের চালক রেলিগেট–মানিকতলা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: স্বামী-স্ত্রী নিহত, “রয়েল পরিবহন” আটক যশোরে গ্রাম ডাক্তারের ভুল চিকিৎসায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে শিশু জুনায়েদ, থানায় অভিযোগ চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ- আলি আসগার লবি এমপি দেশ-বিদেশে ছড়িয়ে থাকা সকল বাংলাভাষী মানুষকে নববর্ষের শুভেচ্ছা — ঐক্য, উন্নয়ন ও সমৃদ্ধির আহ্বান  যশোরে ডিবির অভিযানে নগদ টাকা ও ইয়াবাসহ আটক ১ মার্কিন সাম্রাজ্যবাদ ও ইসরাইলের বিরুদ্ধে ক্ষোভ ইরানে হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন ডুমুরিয়ায় নববর্ষ ১৪৩৩ উদযাপন ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ফুলতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ আকরাম হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন: ডুমুরিয়ায় ‘সঞ্জীবন প্রকল্প’ নিয়ে অনিয়মের অভিযোগ

খুলনায় জ্বালানী তেল সংকট চরমে: দৌলতপুরে দীর্ঘ লাইন, তেল না পেয়ে ফিরছেন শত শত যানবাহনের চালক

দৌলতপুর থানা প্রতিনিধি, মো:শরিফুল হোসেন :

দৌলতপুর থানা প্রতিনিধি, মো:শরিফুল হোসেন :
খুলনার দৌলতপুর নতুন রাস্তার খুলনা ফিলিং স্টেশন-এ তীব্র জ্বালানি তেল সংকটের কারণে সৃষ্টি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। সকাল ৬টা থেকে শুরু হওয়া দীর্ঘ লাইন দুপুর ২টা পর্যন্ত অব্যাহত থাকলেও অনেক যানবাহন চালক তেল না পেয়ে নিরাশ হয়ে ফিরে যাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজও শত শত মোটরসাইকেল, প্রাইভেটকার,ট্রাক, পরিবহন গাড়ি লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। কিন্তু সরবরাহ কম থাকায় সবার চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। ফলে ক্ষোভ ও হতাশা বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।
পাম্প কর্তৃপক্ষ জানায়, নিয়মিত ডিপো থেকে যে পরিমাণ তেল সরবরাহ পাওয়া যায়, বর্তমানে তার চেয়ে ১০-১৫ শতাংশ বেশি তেল দেওয়া হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এর প্রধান কারণ হিসেবে তারা উল্লেখ করেন, খুলনার বাইরের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক গাড়ি এখানে তেল নিতে আসছে।
বিশেষ করে সাতক্ষীরা, তেরখাদা, বাগেরহাট ও পাইকগাছা এলাকা থেকে আগত চালকেরা জানান, তাদের নিজ নিজ এলাকার ফিলিং স্টেশনগুলোতে তেল না থাকায় বাধ্য হয়ে খুলনায় আসতে হচ্ছে। এতে করে স্থানীয় পাম্পগুলোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে।
চালকদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পেয়ে ফিরে যেতে হচ্ছে, যা তাদের দৈনন্দিন কাজকর্মে মারাত্মক প্রভাব ফেলছে। অনেকেই এটিকে প্রশাসনের ব্যর্থতা হিসেবে উল্লেখ করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, সরবরাহ ব্যবস্থার সমন্বয়হীনতা ও চাহিদা-সরবরাহের ভারসাম্যহীনতার কারণেই এই সংকট আরও প্রকট হয়ে উঠছে। দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
সাধারণ মানুষের দাবি:
জরুরি ভিত্তিতে তেলের সরবরাহ বৃদ্ধি
বাইরের জেলা থেকে আসা গাড়ির জন্য আলাদা ব্যবস্থা
বাজার মনিটরিং জোরদার
খুলনায় চলমান জ্বালানি সংকট এখন শুধু একটি সাময়িক সমস্যা নয়, বরং এটি জনদুর্ভোগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে,সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ না সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে।