October 28, 2026, 8:12 pm
শিরোনাম:
ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ইউএনও’র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা। নতুন রাস্তায় ইঞ্জিনিয়ারিং দোকানে চুরি! সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তির ছবি, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা: ডুমুরিয়ায় ৩ মাসের কারাদণ্ডসহ র্যাব-৬ এর হাতে ১ জন আটক মোরেলগঞ্জ-শরণখোলা উন্নয়ন পরিষদের ডেউটিন, ভ্যানগাড়ি ও নগদ অর্থ বিতরণ পানি কচুর সাফল্য ছাড়িয়ে ডুমুরিয়ার নিউটন মন্ডল এখন লেবুর কলম তৈরিতে সফল: অনুকরণীয় দৃষ্টান্ত গিলাতলায় সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শনে থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান গিলাতলায় আলোকিত তারুণ্য ফুটবল টুর্নামেন্টে ইয়াং টেন ব্রাদার্স ক্লাবের জয়লাভ। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে: হুইপ বকুল ডুমুরিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে খুলনা-৫ আসনের সংসদ সদস্য

সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে চিত্রল হরিণ, উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত

সিনিয়র স্টাফ রিপোর্টার,শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া খুলনা :

সিনিয়র স্টাফ রিপোর্টার, শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া খুলনা:
সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে শরণখোলার লোকালয়ে ঢুকে পড়া একটি চিত্রল হরিণ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে উদ্ধার করা হরিণটি দুপুরে সুন্দরবনে ছেড়ে দিয়েছে বনরক্ষীরা ।

বণ্যপ্রাণী নিয়ে কাজ করা সংগঠন ওয়াইল্ড টীমের টীম লিডার আলম হাওলাদার জানান. আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে সুন্দরবন থেকে তেরাবাকা নদী সাতরে একটি মালি চিত্রল হরিণ শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামের জামাল মীরের বাগানে ঢুকে পড়ে।

গ্রামবাসী হরিণ দেখতে পেয়ে ওয়াইল্ড টীম, বনরক্ষী ও ভিটিআরটি সদস্যদের খবর দেয়। বনরক্ষীরা আসার আগেই স্থানীয় জনসাধারণের সহায়তায় ওয়াইল্ড টীমের সদস্যরা হরিণটিকে ধরার জন্য অভিযান চালায়।

এ সময় হরিণ লাফিয়ে পাশের পুকুরে পড়ে যায়। পরে বনরক্ষী ও ওয়াইল্ড টীমের সদস্যরা পুকুর থেকে হরিণটিকে উদ্ধার করে নিকটস্থ সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে যায়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শরীফুল ইসলাম বলেন, লোকালয় থেকে উদ্ধার করা হরিণটিকে রোববার দুপুরে রেঞ্জ অফিস সংলগ্ন সুন্দরবনের গহীনে ছেড়ে দেওয়া হয়েছে। বাঘের তাড়া খেয়ে হরিণটি নদী সাতরে লোকালয়ে আসতে পারে বলে তিনি ধারণা করছেন বলে এসিএফ জানান।