July 29, 2026, 8:15 pm
শিরোনাম:
খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল: দেখার কেউ নেই ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কুয়েটে ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা সরজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রশাসন # আরো‌ ২টি ড্রেজিং মেশিন এনে দূরুত্ব পলি তুলে ‌জরুরী ভিত্তিতে পলি অপসারণ নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প বাড্ডায় অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বিটাকের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষোভ, তদন্তের দাবি মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ

পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :
খুলনা অঞ্চলের পানখালী ফেরিঘাট এলাকায় এক মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ ও পচা খাবার সংরক্ষণের অভিযোগ উঠেছে। গরমের তীব্রতায় পানি পান করার উদ্দেশ্যে স্থানীয় কয়েকজন সাংবাদিক মিষ্টির দোকানে গিয়ে খাবার ও ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল নেওয়ার পর তাতে পঁচা দুর্গন্ধ পাওয়া যায়। বিষয়টি দোকান মালিককে জানালে তিনি প্রথমে কোনো সদুত্তর দিতে চাননি এবং ফ্রিজ খুলতেও অনীহা প্রকাশ করেন। পরে সাংবাদিকরা নিজেরাই ফ্রিজ খুলে দেখেন, সেখানে দীর্ঘদিনের পচা মাংস, মাছ ও মসল্লা জাতীয় দ্রব্য সহ বিভিন্ন খাবার সংরক্ষণ করা হয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।
এসময় সাংবাদিকরা নিজেদের পরিচয় দিয়ে ভোক্তা অধিকার সংস্থাকে বিষয়টি জানানোর কথা বলতে চাইলে দোকান মালিক কামাল শেখ তার ভুল স্বীকার করেন এবং ভবিষ্যতে ফ্রিজে মিষ্টি ছাড়া অন্য কোনো খাবার সংরক্ষণ করবেন না বলে প্রতিশ্রুতি দেন। তখন সাংবাদিকদের নিউজ টা পাব্লিসিট না করার জন্য অনুরোধ করে তখন এক সাংবাদিক খাবার বিলের জন্য ১০০০ টাকার নোট দেয় দোকান মালিক ১০০০ টাকার নোটটি গ্রহন করে পর মূহুর্তে বিল নিতে অস্বীকৃতি জানান ও এক সাংবাদিককে টাকা ফেরত দিতে চাইলে তিনি বিল টি নেওয়ার জন্য বলে তখন মিস্টির দোকান মালিক অন্য সাংবাদিকের কাছে জোর করে টাকাটা ফেরত দিয়ে দেন এবং ক্ষমা চান এমন আর হবেনা আবারও এই প্রতিশ্রুতি দেন।
পরবর্তীতে, মুল ঘটনার সত্যতা যাচায় বাচায় না করে ২৪ এপ্রিল ২০২৬ দুপুরে বিভিন্ন অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালে এই ঘটনার বিকৃত ও মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে বলে অভিযোগ করেন সংশ্লিষ্ট সাংবাদিকরা। সাংবাদিকরা বলেন,কিছু অসাধু চক্র পরিকল্পিতভাবে তাদের সম্মান ক্ষুণ্ন করতে অপপ্রচার চালাচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।সাংবাদিকদরা ভুয়া ও মিথ্যা সংবাদের জন্য আসল ঘটনা তুলে ধরছেন।সাংবাদিকরা জনগণের স্বার্থে কাজ করে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো বিষয় সামনে এলে তা তুলে ধরা সাংবাদিকদের নৈতিক দায়িত্ব। অথচ একটি মহল সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে সাংবাদিকদের পেশাগত সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে—এটি অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক সাংবাদিকবৃন্দ এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা জানিয়ে বলেন, যারা এই ধরনের মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রচার করেন সেসব ব্যক্তি ও নিউজ প্রোটাল চিহ্নিত করে তাদের বিরুদ্দে মামলার প্রস্তুুতি চলছে।
জনস্বাস্থ্য নিয়ে এমন অবহেলা যেমন অগ্রহণযোগ্য, তেমনি সত্য উদঘাটনকারী সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারও গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।