October 28, 2026, 6:31 pm
শিরোনাম:
নতুন রাস্তায় ইঞ্জিনিয়ারিং দোকানে চুরি! সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তির ছবি, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা: ডুমুরিয়ায় ৩ মাসের কারাদণ্ডসহ র্যাব-৬ এর হাতে ১ জন আটক মোরেলগঞ্জ-শরণখোলা উন্নয়ন পরিষদের ডেউটিন, ভ্যানগাড়ি ও নগদ অর্থ বিতরণ পানি কচুর সাফল্য ছাড়িয়ে ডুমুরিয়ার নিউটন মন্ডল এখন লেবুর কলম তৈরিতে সফল: অনুকরণীয় দৃষ্টান্ত গিলাতলায় সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শনে থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান গিলাতলায় আলোকিত তারুণ্য ফুটবল টুর্নামেন্টে ইয়াং টেন ব্রাদার্স ক্লাবের জয়লাভ। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে: হুইপ বকুল ডুমুরিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে খুলনা-৫ আসনের সংসদ সদস্য খুলনায় পিএসসির আঞ্চলিক কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন, চাকরিপ্রার্থীদের ভোগান্তি কমবে ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় জুয়েলার্স ব্যবসায়ী নিহত, ঘাতক বাস পলাতক

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহার, যে সকল অনলাইন নিউজ পোর্টাল সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

নিজস্ব প্রতিবেদক।

নিজস্ব প্রতিবেদক, দাকোপ (খুলনা):
খুলনার অঞ্চলে নিবন্ধিত ও অনিবন্ধিত নিউজ পোর্টালের সংবাদ সংগ্রহকারী সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা অভিযোগ অবশেষে প্রত্যাহার করেছেন মিষ্টির দোকান মালিক কামাল শেখের ছেলে রাজিব হোসেন। পরে ঘটনার প্রকৃত সত্যতা জানতে পেরে তিনি নিজের ভুল স্বীকার করে অভিযোগ তুলে নেন।
প্রাপ্ত লিখিত আবেদনে জানা যায়, খুলনা অঞ্চলের দাকোপ পানখালী ফেরিঘাট এলাকায় অবস্থিত একটি মিষ্টির দোকানকে কেন্দ্র করে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছিল। দোকানটির মালিক রাজিব শেখ প্রথমে দাবি করেছিলেন, কিছু সাংবাদিক তার ব্যবসা নিয়ে নেতিবাচক তথ্য প্রকাশ করে তাকে ক্ষতিগ্রস্ত করছেন। তবে পরবর্তীতে বিষয়টি খতিয়ে দেখে তিনি বুঝতে পারেন অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন
এ বিষয়ে রাজিব শেখ বলেন, “আমি ভুল বুঝে অভিযোগ করেছিলাম, পরে বিষয়টি পরিষ্কার হওয়ায় আমি তা প্রত্যাহার করেছি।”
তবে তিনি আরও অভিযোগ করেন, কিছু সাংবাদিক তাকে বিভিন্নভাবে হেনস্তা ও চাপ প্রয়োগ করে। তার দাবি, এই চাপের কারণেই তিনি প্রথমে থানায় অভিযোগ করতে বাধ্য হন।
এদিকে যে সকল সাংবাদিকদেরকে নিয়ে, যে সকল নিবন্ধিত এবং অনিবন্ধিত মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল মিডিয়া ও যে সকল ব্যাক্তিরা সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালিয়েছে এবং চালাচ্ছে সে সকল মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল ও ব্যাক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।