July 28, 2026, 5:42 pm
শিরোনাম:
খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল: দেখার কেউ নেই ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কুয়েটে ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা সরজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রশাসন # আরো‌ ২টি ড্রেজিং মেশিন এনে দূরুত্ব পলি তুলে ‌জরুরী ভিত্তিতে পলি অপসারণ নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প বাড্ডায় অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বিটাকের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষোভ, তদন্তের দাবি মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ

দিঘলিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মো. রফিকুল ইসলামের প্রার্থিতা ঘোষণা

দিঘলিয়া, খুলনা প্রতিনিধি

 

দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি।
খুলনার দিঘলিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের দিঘলিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম।

সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা ঘোষণা করে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন। প্রার্থিতা ঘোষণার পর থেকেই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

মো. রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষের সুখ-দুঃখে নিজেকে সম্পৃক্ত রেখেছি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হতে পারলে দিঘলিয়ার সার্বিক উন্নয়ন, কৃষকদের অধিকার রক্ষা এবং যুবসমাজের কর্মসংস্থানের জন্য কাজ করবো।”

তিনি আরও বলেন, “দিঘলিয়া উপজেলার প্রতিটি ইউনিয়নের উন্নয়ন নিশ্চিত করতে চাই। সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত একটি আধুনিক উপজেলা গড়ে তোলাই আমার লক্ষ্য।”

এদিকে, তার প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে সমর্থন সভা ও গণসংযোগ শুরু করেছেন তিনি।

স্থানীয় বাসিন্দাদের একটি অংশ জানান, রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। ফলে তিনি নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, আসন্ন দিঘলিয়া উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে প্রচার-প্রচারণা ধীরে ধীরে জোরদার হচ্ছে, যা স্থানীয় রাজনৈতিক পরিবেশকে প্রাণবন্ত করে তুলেছে।