October 28, 2026, 6:29 pm
শিরোনাম:
নতুন রাস্তায় ইঞ্জিনিয়ারিং দোকানে চুরি! সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তির ছবি, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা: ডুমুরিয়ায় ৩ মাসের কারাদণ্ডসহ র্যাব-৬ এর হাতে ১ জন আটক মোরেলগঞ্জ-শরণখোলা উন্নয়ন পরিষদের ডেউটিন, ভ্যানগাড়ি ও নগদ অর্থ বিতরণ পানি কচুর সাফল্য ছাড়িয়ে ডুমুরিয়ার নিউটন মন্ডল এখন লেবুর কলম তৈরিতে সফল: অনুকরণীয় দৃষ্টান্ত গিলাতলায় সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শনে থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান গিলাতলায় আলোকিত তারুণ্য ফুটবল টুর্নামেন্টে ইয়াং টেন ব্রাদার্স ক্লাবের জয়লাভ। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে: হুইপ বকুল ডুমুরিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে খুলনা-৫ আসনের সংসদ সদস্য খুলনায় পিএসসির আঞ্চলিক কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন, চাকরিপ্রার্থীদের ভোগান্তি কমবে ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় জুয়েলার্স ব্যবসায়ী নিহত, ঘাতক বাস পলাতক

বারাকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে পুনর্বহাল হলেন আলম চৌধুরী

খুলনা প্রতিনিধি

 

খুলনা ব্যুরো প্রতিনিধি : খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক আলম চৌধুরীর স্থগিতাদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় পদে বহাল রাখার নির্দেশনা দিয়েছে দলের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ।

জানা যায়, গত ২ মার্চ ২০২৬ তারিখে বিশেষ কারণবশত বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ আলম চৌধুরীর সাধারণ সম্পাদক পদ সাময়িকভাবে স্থগিত করেন। তবে ওই সময়েও তিনি দলীয় পদে না থেকেও বিএনপির সকল কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং দলীয় শৃঙ্খলা ও নিয়মনীতি মেনে চলেন।

দলীয় সূত্রে জানা গেছে, তার এই দায়িত্বশীল ও নিষ্ঠাবান ভূমিকার কারণে বিএনপির ঊর্ধ্বতন নেতারা সন্তোষ প্রকাশ করেন। এরই প্রেক্ষিতে গত ২৫ এপ্রিল ২০২৬ তারিখে তার বিরুদ্ধে দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করা হয় এবং তাকে পুনরায় বারাকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বহাল রাখার নির্দেশনা প্রদান করা হয়।

পদে পুনর্বহাল হওয়ার পর আলম চৌধুরী বলেন, “বিএনপির আদর্শ ও নিয়মনীতি বুকে ধারণ করে আমি সবসময় দলীয় কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখব। আমার ওপর যে আস্থা রাখা হয়েছে, তা যেন যথাযথভাবে রক্ষা করতে পারি সে চেষ্টা অব্যাহত থাকবে। স্থগিতাদেশ প্রত্যাহার করায় বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই।”

এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং দলীয় কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।