July 28, 2026, 5:43 pm
শিরোনাম:
খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল: দেখার কেউ নেই ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কুয়েটে ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা সরজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রশাসন # আরো‌ ২টি ড্রেজিং মেশিন এনে দূরুত্ব পলি তুলে ‌জরুরী ভিত্তিতে পলি অপসারণ নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প বাড্ডায় অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বিটাকের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষোভ, তদন্তের দাবি মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ

সাংবাদিক আব্দুল কাদের খান, ডুমুরিয়ার সাংবাদিকতার একজন জীবন্ত কিংবদন্তি।

সিনিয়র স্টাফ রিপোর্টার, শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা

সিনিয়র স্টাফ রিপোর্টার, শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা:
৫২’র ভাষা আন্দোলনের চার মাস পূর্বে ডুমুরিয়া থানার ঠিক পিছনেই একটা সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। বিপ্লব বিদ্রোহের মধ্যে উত্তাল ভদ্রার পারে বেড়ে উঠা। বাল্য শৈশব কৈশোর কেটেছে ডুমুরিয়ায়।

তার পিতার নাম মাহাতাব উদ্দিন খান, মাতা আনোয়ারা খাতুন।

তিনি পড়াশোনা করেছেন দৌলতপুর সরকারি ব্রজলাল কলেজে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীন বিএল কলেজ থেকে বাংলা ভাষা সাহিত্যে অনার্স। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম এ ১৯৭৭ সালে।

তিনি বাংলার একজন সনামধন্য শিক্ষক ছিলেন। ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয় বাংলা বিভাগের প্রধান ছিলেন ২০১১ সাল পর্যন্ত ১৯৯৪ এর অক্টোবর থেকে।

তার লেখা বাংলা ব্যাকরণ ও রচনা বিচিত্রা বইটি ২০০১ সালে ডুমুরিয়া উপজেলার সকল হাই স্কুলের পাঠ্যবই হিসেবে মনোনীত হয়।

১৬ বছর খুলনা বেতারে তৎকালীন রেডিও বাংলাদেশ খুলনায় সংবাদ পর্যালোচনা করতেন। তার দীর্ঘ ৫৫ বছরের সাংবাদিকতা জীবনে দেশের ২৬ টা দৈনিক পত্রিকায় কাজ করেছেন।
কমপক্ষে ছয় হাজার ছেলে ১৯৬৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত সাংবাদিকতায় দীক্ষা নিয়েছেন তার কাছ থেকে। তারা এখন রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে কর্মরত। আব্দুল কাদের খান তাদের গুরু হিসেবে পরিচিত।

তিনি ছিলেন ডুমুরিয়া রাইটার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি।

তিনি খুলনা প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি ও ভাইস প্রেসিডেন্টও ছিলেন।

একসময় ছিলেন খুলনার দৈনিক পূর্বাঞ্চলের চীপ রিপোর্টার।

ডুমুরিয়ার ইতিহাস তুলে ধরার ক্ষেত্রেও তার ভুমিকা ছিল উল্লেখযোগ্য।

তিনি অসংখ্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন।

ডুমুরিয়ার এই মানুষটার জন্য শুভকামনা ও দোয়া।