July 28, 2026, 5:41 pm
শিরোনাম:
খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল: দেখার কেউ নেই ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কুয়েটে ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা সরজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রশাসন # আরো‌ ২টি ড্রেজিং মেশিন এনে দূরুত্ব পলি তুলে ‌জরুরী ভিত্তিতে পলি অপসারণ নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প বাড্ডায় অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বিটাকের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষোভ, তদন্তের দাবি মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ

মহেশ্বরপাশা সিএসডি খাদ্য গুদামের ভিতরে অগ্নিসংযোগ: আনুমানিক ২ লাখ টাকার ক্ষতি, দোষীদের দ্রুত আইনের আনার দাবী

স্টাফ রিপোর্টার,এনামুল হক এনাম

স্টাফ রিপোর্টার,এনামুল হক এনাম,খুলনা:
খুলনার মহেশ্বরপাশা (সিএসডি) খাদ্য গুদামের ভিতরে আনুমানিক ভোর ৫ টায় ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনায় আনুমানিক ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
জানা যায়, গুদামের ব্যবস্থাপক মো: মোশাররফ হোসেন অসুস্থতাজনিত কারণে ছুটিতে থাকলেও অগ্নিসংযোগের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিষয়টি অবহিত করেন উর্ধতন কর্মকর্তা ও খুলনা রিপোটার্স ক্লাবের সভাপতিকে পরে ক্লাবের সভাপতি দ্রুত বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিকদের ঘটনাস্থলে যাওয়ার আহ্বান জানান।
ঘটনার খবর পেয়ে খুলনা ডিসি নর্থ সুদর্শন কুমার রায়, এসি শফিকুল ইসলাম, দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মু: মোরাদুল ইসলাম, তদন্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম, খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) মোহাম্মদ তানভীর হোসেন এবং জেলা খাদ্য পরিদর্শক মো: রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে কর্মকর্তারা জানান, এটি একটি পরিকল্পিত অগ্নিসংযোগের ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তারা বলেন, “দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।”
এদিকে, গুদামের ব্যবস্থাপক মো: মোশাররফ হোসেন ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে বলেন, “এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড রাষ্ট্রীয় সম্পদের ওপর সরাসরি আঘাত। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করা জরুরি।”
স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় চরম উদ্বেগ বিরাজ করছে। তারা খাদ্য গুদামের নিরাপত্তা জোরদার এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।