July 29, 2026, 7:11 pm
শিরোনাম:
খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল: দেখার কেউ নেই ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কুয়েটে ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা সরজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রশাসন # আরো‌ ২টি ড্রেজিং মেশিন এনে দূরুত্ব পলি তুলে ‌জরুরী ভিত্তিতে পলি অপসারণ নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প বাড্ডায় অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বিটাকের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষোভ, তদন্তের দাবি মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ

জমজমাট ও উৎসবমুখর পরিবেশে খুলনা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মোস্তফা সরোয়ার, সম্পাদক মো:তরিকুল ইসলাম বিজয়ী

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক, খুলনা:
বহুল প্রতীক্ষিত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো খুলনা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ নির্বাচন। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে মোস্তফা সরোয়ার ১১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে সম্পাদক পদে দৈনিক সময়ের খবরের সম্পাদক ও প্রকাশক মোঃ তরিকুল ইসলাম আস্থার প্রতিদান পেয়ে নির্বাচিত হয়েছেন।
সকালের শুরু থেকেই প্রেসক্লাব প্রাঙ্গণে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয় এবং গণনা শেষে ফলাফল ঘোষণা করা হলে বিজয়ীদের সমর্থকদের মধ্যে আনন্দের জোয়ার বইতে থাকে। নির্বাচনকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্বাচনে কোষাধ্যক্ষ পদে বিমল সাহা বিজয়ী হন। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সোহরাব হোসেন, মোঃ জাহিদুল ইসলাম ও কাজী শামিম আহমেদ। যুগ্ম-সম্পাদক পদে আস্থা অর্জন করেছেন মোঃ বেলাল হোসেন সজল।
এছাড়া পাঠাগার, প্রকাশনা ও তথ্য-প্রযুক্তি সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বশির হোসেন, সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিলন, যা তার প্রতি সহকর্মীদের আস্থা ও গ্রহণযোগ্যতারই প্রতিফলন।
তবে সদস্য পদে ৬টি আসনের ভোট গণনা এখনো চলমান রয়েছে বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ফলাফল চূড়ান্ত হলে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেওয়া হবে।
নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি মোস্তফা সরোয়ার বলেন, “সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং খুলনা প্রেসক্লাবকে আরও শক্তিশালী ও আধুনিক প্রতিষ্ঠানে রূপ দিতে আমরা একযোগে কাজ করবো।” সম্পাদক মোঃ তরিকুল ইসলামও সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এই দায়িত্ব শুধু সম্মানের নয়, এটি একটি বড় অঙ্গীকার। সকলকে সঙ্গে নিয়ে একটি ঐক্যবদ্ধ ও গতিশীল প্রেসক্লাব গড়ে তুলতে চাই।”
সাংবাদিকদের মতে, এই নির্বাচন খুলনা প্রেসক্লাবের গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করেছে এবং নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি ভবিষ্যতে আরও গতিশীল ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।