October 28, 2026, 5:33 pm
শিরোনাম:
নতুন রাস্তায় ইঞ্জিনিয়ারিং দোকানে চুরি! সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তির ছবি, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা: ডুমুরিয়ায় ৩ মাসের কারাদণ্ডসহ র্যাব-৬ এর হাতে ১ জন আটক মোরেলগঞ্জ-শরণখোলা উন্নয়ন পরিষদের ডেউটিন, ভ্যানগাড়ি ও নগদ অর্থ বিতরণ পানি কচুর সাফল্য ছাড়িয়ে ডুমুরিয়ার নিউটন মন্ডল এখন লেবুর কলম তৈরিতে সফল: অনুকরণীয় দৃষ্টান্ত গিলাতলায় সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শনে থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান গিলাতলায় আলোকিত তারুণ্য ফুটবল টুর্নামেন্টে ইয়াং টেন ব্রাদার্স ক্লাবের জয়লাভ। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে: হুইপ বকুল ডুমুরিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে খুলনা-৫ আসনের সংসদ সদস্য খুলনায় পিএসসির আঞ্চলিক কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন, চাকরিপ্রার্থীদের ভোগান্তি কমবে ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় জুয়েলার্স ব্যবসায়ী নিহত, ঘাতক বাস পলাতক

দিঘলিয়ায় নির্দিষ্ট সময় অফিস করছেন না পোস্ট অফিস কর্মকর্তা

এস, এম, শামিম, দিঘলিয়া, খুলনা।

 

এস.এম.শামীম,দিঘলিয়া।
দিঘলিয়া উপজেলার সেনহাটি শিববাড়ি এলাকায় অবস্থিত পোস্ট অফিস কর্মকর্তা শিউলি সুলতানা সরকারের কঠোর নির্দেশনা থাকার পরও নির্দিষ্ট সময়ে অফিস করছেন না। মাঠ পর্যায়ে কর্মকর্তা-কর্মচারী।

বিশেষ করে সিনিয়র কর্মকর্তাদের মধ্যে এমনই চিত্র পাওয়া গেছে। মাঠ পর্যায়ে এ নির্দেশনা উপেক্ষা করার প্রবণতা বেশি দেখা যাচ্ছে। কর্মকর্তা-কর্মচারীরা অনেকটা নিজেদের খেয়ালখুশিমতো অফিস করছেন। সরজমেন দেখা যায় অফিসে সকাল ৯টায় কর্মকর্তার উপস্থিত হতে দেখা যাচ্ছে না।

অনেকেই এক থেকে দুই ঘণ্টা দেরিতেও অফিসে আসেন। আবার অফিস সময় শেষ হওয়ার আগেই চলে যান। কারণ জানতে চাইলে নানা অজুহাত হাজির করা হয়। অথচ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত অফিসে থাকার বাধ্যবাধকতা রয়েছে।

তিনি অসুস্থ এর কথা বলে নিয়মিত সাড়ে ১০ টা থেকে ১১ টায় অফিসে আসেন। নির্ধারিত সময় অফিসে অবস্থান না করা প্রশাসনের শৃঙ্খলাপরিপন্থি বলে মনে করেন বিজ্ঞ মহল।