September 11, 2026, 2:13 pm
শিরোনাম:
গাছ লাগানো মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে বেশি বাসযোগ্য করে তোলা হুইপ রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে খাদ্য সহায়তা অনুষ্ঠানের শুভ উদ্বোধন পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ বাকেশিতে ১ মেগাওয়াট রুফটপ সোলার প্ল্যান্টের উদ্বোধন ‘‘সৌরবিদ্যুৎ ব্যবহারে বিদ্যুতের ওপর চাপ কমবে’ — মন্ত্রী ফকির মাহবুব আনাম # নিজস্ব অর্থায়নে ৫ কোটি টাকার বেশি ব্যয়ে প্রকল্প নিজেদের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে যুক্ত হবে উৎপাদিত বিদ্যুৎ দিঘলিয়ায় সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেক আইডি, সম্মানহানির অভিযোগ, ভিত্তিহীন অভিযোগে নাম জড়ানোর ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মাছের অভয়ারণ্য গড়ার উদ্যোগ, সিঙ্গার বিলে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত ডেঙ্গু প্রতিরোধে বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি:এর মশারী বিতরণ ‘সচেতনতা ও সম্মিলিত উদ্যোগেই ডেঙ্গুমুক্ত সমাজ গড়া সম্ভব’ মৎস্য ঋণ আদায়ে খুলনা বিভাগে শীর্ষে ডুমুরিয়া মৎস্য অফিস; বাধা-অপপ্রচারেও থামেনি কার্যক্রম দিঘলিয়ায় নির্দিষ্ট সময় অফিস করছেন না পোস্ট অফিস কর্মকর্তা

ডেঙ্গু প্রতিরোধে বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি:এর মশারী বিতরণ ‘সচেতনতা ও সম্মিলিত উদ্যোগেই ডেঙ্গুমুক্ত সমাজ গড়া সম্ভব’

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক :
খুলনা, ৬ সেপ্টেম্বর ২০২৬: ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি.-এর উদ্যোগে মশারী বিতরণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সমিতির নিজস্ব কার্যালয়ে আলীভবন (৩য় তলা), দৌলতপুর, খুলনায় আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর করলে চলবে না; প্রতিরোধমূলক ব্যবস্থা ও জনসচেতনতাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং মশার কামড় থেকে সুরক্ষিত থাকার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্নি আক্তার, সহ-সভাপতি, বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি.। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক, বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি.।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার, দিঘলিয়া, খুলনা এবং সেখ মোহাম্মদ আলী, সহকারী পরিদর্শক, উপজেলা সমবায় কার্যালয়, দিঘলিয়া, খুলনা।
অনুষ্ঠানে শিশু সাংবাদিক অসফিয়া আহম্মেদ কথা উপস্থাপনায় অংশ নেন।
বিশেষ অতিথি খন্দকার জহিরুল ইসলাম বলেন, সমবায় প্রতিষ্ঠান শুধু অর্থনৈতিক উন্নয়নের মাধ্যম নয়, মানবিক ও সামাজিক দায়িত্ব পালনেরও একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সেখ মোহাম্মদ আলী বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা অত্যন্ত জরুরি। বাড়ির আশপাশে পানি জমতে দেওয়া যাবে না এবং মশার কামড় থেকে বাঁচতে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সাংবাদিক তানভীর তপন তাঁর বক্তব্যে বলেন, “ডেঙ্গু এখন শুধু একটি স্বাস্থ্যঝুঁকি নয়, এটি আমাদের সামাজিক সচেতনতারও একটি বড় পরীক্ষা। প্রশাসন, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, সমবায় প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ—সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শুধু মশারী বিতরণ করলেই দায়িত্ব শেষ নয়; ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রতিটি পরিবারকে এগিয়ে আসতে হবে। মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে এ ধরনের সামাজিক উদ্যোগ নিয়মিতভাবে অব্যাহত রাখা প্রয়োজন।”
সভাপতির বক্তব্যে মুন্নি আক্তার বলেন, মানুষের পাশে দাঁড়ানোই বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির অন্যতম লক্ষ্য। ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে অসহায় ও ঝুঁকিপূর্ণ মানুষের সুরক্ষায় মশারী বিতরণের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সমিতির সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের সঞ্চালক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, “ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। একটি মশারী একটি পরিবারকে সুরক্ষা দিতে পারে, আর একটি সচেতন পরিবার একটি সমাজকে ডেঙ্গুর ভয়াবহতা থেকে রক্ষা করতে পারে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুরঞ্জন কুমার মন্ডল, ম্যানেজার; এবিএম মহিতুজ্জামান; সহকারী ম্যানেজার লিটন মন্ডল, সাংবাদিক শরীফুল হোসেন; নাছরিন, তানিয়া, তন্দ্রা, মাবিয়া, সাজু খানসহ সমিতির সদস্য, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।