September 11, 2026, 2:13 pm
শিরোনাম:
গাছ লাগানো মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে বেশি বাসযোগ্য করে তোলা হুইপ রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে খাদ্য সহায়তা অনুষ্ঠানের শুভ উদ্বোধন পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ বাকেশিতে ১ মেগাওয়াট রুফটপ সোলার প্ল্যান্টের উদ্বোধন ‘‘সৌরবিদ্যুৎ ব্যবহারে বিদ্যুতের ওপর চাপ কমবে’ — মন্ত্রী ফকির মাহবুব আনাম # নিজস্ব অর্থায়নে ৫ কোটি টাকার বেশি ব্যয়ে প্রকল্প নিজেদের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে যুক্ত হবে উৎপাদিত বিদ্যুৎ দিঘলিয়ায় সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেক আইডি, সম্মানহানির অভিযোগ, ভিত্তিহীন অভিযোগে নাম জড়ানোর ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মাছের অভয়ারণ্য গড়ার উদ্যোগ, সিঙ্গার বিলে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত ডেঙ্গু প্রতিরোধে বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি:এর মশারী বিতরণ ‘সচেতনতা ও সম্মিলিত উদ্যোগেই ডেঙ্গুমুক্ত সমাজ গড়া সম্ভব’ মৎস্য ঋণ আদায়ে খুলনা বিভাগে শীর্ষে ডুমুরিয়া মৎস্য অফিস; বাধা-অপপ্রচারেও থামেনি কার্যক্রম দিঘলিয়ায় নির্দিষ্ট সময় অফিস করছেন না পোস্ট অফিস কর্মকর্তা

বাকেশিতে ১ মেগাওয়াট রুফটপ সোলার প্ল্যান্টের উদ্বোধন ‘‘সৌরবিদ্যুৎ ব্যবহারে বিদ্যুতের ওপর চাপ কমবে’ — মন্ত্রী ফকির মাহবুব আনাম # নিজস্ব অর্থায়নে ৫ কোটি টাকার বেশি ব্যয়ে প্রকল্প নিজেদের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে যুক্ত হবে উৎপাদিত বিদ্যুৎ

হেড অফ মার্কেটিং মো:মামুন মোল্লা

 

 

মোঃ মামুন মোল্লা: খুলনায় বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে (বাকেশি) স্থাপন করা হয়েছে ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্ল্যান্ট। নিজস্ব অর্থায়নে ৫ কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
৯ সেপ্টেম্বর বুধবার বেলা ১টায় বাকেশি প্রাঙ্গণে উদ্বোধনী ফলক উন্মোচনের মধ্য দিয়ে প্রকল্পটির শুভ উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি। তিনি অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব এবং বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিজ্ বিলকিস জাহান রিমির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন এবং জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, খুলনার প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক বিজন কুমার মন্ডল।
প্রকল্পটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল ইসলাম।
উদ্বোধনের পর মন্ত্রীসহ অতিথিরা বাকেশির ছাদে স্থাপিত রুফটপ সোলার প্ল্যান্ট পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে প্রধান অতিথি প্রতিষ্ঠানের প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণ করেন।
পরে বাকেশি ক্যান্টিন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি
নবায়নযোগ্য জ্বালানির প্রসারে গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবেশের ওপর চাপ কমাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই। সৌরবিদ্যুৎ বর্তমানে বিশ্বের অন্যতম সম্ভাবনাময় ও পরিবেশবান্ধব জ্বালানি উৎস। শিল্পপ্রতিষ্ঠানের ছাদকে কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদন করলে একদিকে বিদ্যুৎ ব্যয় কমবে, অন্যদিকে জাতীয় গ্রিডের ওপর চাপও হ্রাস পাবে।
সভাপতির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব এবং বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিজ্ বিলকিস জাহান রিমি বলেন, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড একটি সময়োপযোগী উদ্যোগ নিয়েছে। রুফটপ সোলার প্ল্যান্টের মাধ্যমে প্রতিষ্ঠানটি বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি পরিবেশ সুরক্ষায়ও অবদান রাখবে।
তিনি বলেন, সরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো তাদের অব্যবহৃত ছাদকে সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজে লাগালে জাতীয় পর্যায়ে বিদ্যুৎ সাশ্রয়ের বড় সুযোগ তৈরি হবে। বাকেশির এ উদ্যোগ দেশের অন্যান্য প্রতিষ্ঠানকে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে অনুপ্রাণিত করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। জাতীয় গ্রিডে যাবে অতিরিক্ত বিদ্যুৎ।
স্বাগত বক্তব্যে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে ৫ কোটি টাকার বেশি ব্যয়ে ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। প্ল্যান্টে উৎপাদিত বিদ্যুৎ প্রতিষ্ঠানের নিজস্ব চাহিদা পূরণে ব্যবহারের পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার ব্যবস্থা থাকবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাকেশি কর্মকর্তা অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মো. এনামুল হক, মহাব্যবস্থাপক (পরিকল্পনা, উন্নয়ন ও মান নিয়ন্ত্রণ) এবং বাকেশি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মসলেম উদ্দিন, মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব), বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. শাহজাহান এবং সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন।
অনুষ্ঠানে খুলনার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বাকেশির ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।