October 28, 2026, 4:52 pm
শিরোনাম:
নতুন রাস্তায় ইঞ্জিনিয়ারিং দোকানে চুরি! সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তির ছবি, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা: ডুমুরিয়ায় ৩ মাসের কারাদণ্ডসহ র্যাব-৬ এর হাতে ১ জন আটক মোরেলগঞ্জ-শরণখোলা উন্নয়ন পরিষদের ডেউটিন, ভ্যানগাড়ি ও নগদ অর্থ বিতরণ পানি কচুর সাফল্য ছাড়িয়ে ডুমুরিয়ার নিউটন মন্ডল এখন লেবুর কলম তৈরিতে সফল: অনুকরণীয় দৃষ্টান্ত গিলাতলায় সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শনে থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান গিলাতলায় আলোকিত তারুণ্য ফুটবল টুর্নামেন্টে ইয়াং টেন ব্রাদার্স ক্লাবের জয়লাভ। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে: হুইপ বকুল ডুমুরিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে খুলনা-৫ আসনের সংসদ সদস্য খুলনায় পিএসসির আঞ্চলিক কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন, চাকরিপ্রার্থীদের ভোগান্তি কমবে ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় জুয়েলার্স ব্যবসায়ী নিহত, ঘাতক বাস পলাতক

নগরীতে কাউন্সিলর প্রার্থী আল আমিনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক

খুলনা প্রতিনিধি:
খুলনা নগরীর ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আল আমিন জমাদ্দারের উদ্যোগে বিনামূল্যে ছানি অপারেশন ও চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতাল-সিএসএস ও স্বেচ্ছাসেবী সংস্থা আল হেলালের সহযোগিতায় ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে দিনব্যাপী এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা গ্রহণকারী রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ ও চশমা দেওয়া হয়। পাশাপাশি চোখের ছানি ও অন্যান্য জটিলতায় আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়।
ক্যাম্পে সভাপতিত্ব করেন আল হেলালের সভাপতি মোহাম্মাদ জাহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি এস এম জাকির হোসেন, অর্থ সম্পাদক মো. শামসুর রহমান, দপ্তর সম্পাদক এম সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাসিরউদ্দিন রুবেল, সমাজকল্যাণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, মহিলা সম্পাদিকা নিগার সুলতানা রুমা, কার্যকরী সদস্য মো. নজরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আল হেলালের সাধারণ সম্পাদক ও ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আল আমিন জমাদ্দার বলেন, ক্যাম্পে তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী রোগীদের ওষুধ, চশমা এবং ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।
সংগঠনের সভাপতি মোহাম্মাদ জাহিদুল ইসলাম বলেন, সুবিধাবঞ্চিত ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত মানুষের কাছে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।