July 28, 2026, 2:53 pm
শিরোনাম:
খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল: দেখার কেউ নেই ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কুয়েটে ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা সরজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রশাসন # আরো‌ ২টি ড্রেজিং মেশিন এনে দূরুত্ব পলি তুলে ‌জরুরী ভিত্তিতে পলি অপসারণ নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প বাড্ডায় অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বিটাকের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষোভ, তদন্তের দাবি মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ

সাংবাদিক নেতাকে প্রাণনাশের হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগে ক্ষোভে ফুঁসছে সাংবাদিক মহল

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদকঃ
আন্তর্জাতিক প্রেসক্লাব (খুলনা বিভাগ) ও খানজাহান আলী থানা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ মোশারেফ হোসেনকে প্রকাশ্যে জীবননাশের হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতি শেখ রেজাউল হকের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে খুলনাজুড়ে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি এক ঘটনাকে কেন্দ্র করে শেখ রেজাউল হক সাংবাদিক মোঃ মোশারেফ হোসেনের সাথে অশোভন আচরণ করেন এবং এক পর্যায়ে তাকে প্রাণনাশের হুমকি প্রদান করেন। শুধু তাই নয়, তিনি সাংবাদিক নেতাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগ উঠেছে।
ঘটনার সময় উপস্থিত ছিলেন শিরোমণি বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলামসহ স্থানীয় আরও অনেক ব্যক্তি। উপস্থিত প্রত্যক্ষদর্শীরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বলে জানা গেছে।
এ ঘটনায় সাংবাদিক সমাজ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, “সাংবাদিকদের কণ্ঠরোধ করতে ভয়ভীতি ও হুমকির পথ বেছে নেওয়া গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতার উপর সরাসরি আঘাত।” সাংবাদিক নেতার উপর এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলেও তারা মন্তব্য করেন।
সাংবাদিক মহলের নেতৃবৃন্দ অবিলম্বে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা বলেন, দোষী ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো ব্যক্তি সাংবাদিকদের হুমকি দেওয়ার সাহস না পায়।
এদিকে ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে। সচেতন মহল মনে করছে, স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর ভূমিকা অত্যন্ত জরুরি।