July 28, 2026, 2:52 pm
শিরোনাম:
খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল: দেখার কেউ নেই ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কুয়েটে ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা সরজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রশাসন # আরো‌ ২টি ড্রেজিং মেশিন এনে দূরুত্ব পলি তুলে ‌জরুরী ভিত্তিতে পলি অপসারণ নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প বাড্ডায় অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বিটাকের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষোভ, তদন্তের দাবি মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ

খুলনার উন্নয়নে গতি আনতে তৎপর কেসিসি প্রশাসক মঞ্জু শিপইয়ার্ড সড়ক প্রকল্প দ্রুত অনুমোদনের দাবিতে পরিকল্পনা প্রতিমন্ত্রীর সাথে জরুরি বৈঠক

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদকঃ
খুলনা মহানগরীর অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা “খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন” প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করতে জোরালো তৎপরতা শুরু করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: জোনায়েদ আব্দুর রহিম সাকি’র কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে তিনি প্রকল্পটির সংশোধিত ডিপিপি আগামী একনেক সভায় উত্থাপন ও অনুমোদনের জন্য বিশেষ অনুরোধ জানান।
সাক্ষাৎকালে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, দীর্ঘদিন ধরে প্রকল্পের কাজ ঝুলে থাকায় নগরবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছেন। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে। গুরুত্বপূর্ণ এ সড়কের অসমাপ্ত কাজ দ্রুত শেষ না হলে নগরীর যানজট, দুর্ভোগ ও অর্থনৈতিক ক্ষতি আরও বাড়বে বলে তিনি উল্লেখ করেন।
জানা গেছে, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) নির্মাণাধীন এ সড়কের অবশিষ্ট কাজ সম্পন্ন করতে তৃতীয় বারের মতো সংশোধিত আরডিপিপি প্রস্তুত করে অনুমোদনের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। বর্তমানে এটি একনেক সভায় উপস্থাপনের প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগেও প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রকল্পটিকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করে দ্রুত একনেক সভার এজেন্ডাভুক্ত ও অনুমোদনের দাবিতে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো: জোনায়েদ আব্দুর রহিম সাকি বরাবর আধা-সরকারি পত্র প্রেরণ করেছিলেন।
নগরবাসীর প্রত্যাশা, বহু প্রতীক্ষিত এ সড়ক উন্নয়ন প্রকল্প দ্রুত অনুমোদন ও বাস্তবায়ন হলে খুলনার যোগাযোগ ব্যবস্থা যেমন আধুনিক হবে, তেমনি শিল্প, ব্যবসা ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন গতি ফিরে আসবে।