October 27, 2026, 1:44 pm
শিরোনাম:
নতুন রাস্তায় ইঞ্জিনিয়ারিং দোকানে চুরি! সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তির ছবি, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা: ডুমুরিয়ায় ৩ মাসের কারাদণ্ডসহ র্যাব-৬ এর হাতে ১ জন আটক মোরেলগঞ্জ-শরণখোলা উন্নয়ন পরিষদের ডেউটিন, ভ্যানগাড়ি ও নগদ অর্থ বিতরণ পানি কচুর সাফল্য ছাড়িয়ে ডুমুরিয়ার নিউটন মন্ডল এখন লেবুর কলম তৈরিতে সফল: অনুকরণীয় দৃষ্টান্ত গিলাতলায় সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শনে থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান গিলাতলায় আলোকিত তারুণ্য ফুটবল টুর্নামেন্টে ইয়াং টেন ব্রাদার্স ক্লাবের জয়লাভ। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে: হুইপ বকুল ডুমুরিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে খুলনা-৫ আসনের সংসদ সদস্য খুলনায় পিএসসির আঞ্চলিক কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন, চাকরিপ্রার্থীদের ভোগান্তি কমবে ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় জুয়েলার্স ব্যবসায়ী নিহত, ঘাতক বাস পলাতক

ইয়াং টেন ব্রাদার্স ক্লাবের প্রয়াত উপদেষ্টা জাহিদুল ইসলামের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হেড অফ মার্কেটিং মো:মামুন মোল্লা

 

মোঃ মামুন মোল্লা:
গিলাতলা ইয়াং টেন ব্রাদার্স ক্লাবের প্রয়াত উপদেষ্টা মরহুম জাহিদুল ইসলাম-এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর শুক্রবার বিকাল ৫ টায় ক্লাবের সভাপতি ও আটরা গিলাতলা ইউনিয়ন ০৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল্লাহ তারেক-এর সভাপতিত্বে ও ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইসমাইল বিশ্বাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে মরহুমের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন, ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ জিয়াউর রহমান,সংগঠনের উপদেষ্টা মোঃ আমিরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ডলার, মোঃ আবুল কাশেম ও মোঃ আহম্মদ।মোঃ নুর ইসলাম, মোঃ কামরুল ইসলাম, আক্কাস আলী ,ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আরমান হোসেন ইমন, সহ সভাপতি দেলোয়ার হোসেন, মোঃমাহফুজুর রহমান রাহুল, আবির, মোঃ নাইম, রিয়াজুল,তাইজুল ইসলাম, মরহুমের সন্তান মোঃ বায়জিদ ইসলাম সহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ বক্তব্য রাখেন । বক্তারা মরহুমের জাহিদুল ইসলামের সমাজসেবামূলক অবদান ও ক্লাবের প্রতি তাঁর অনন্য ভালোবাসার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
আলোচনা শেষে মরহুমের রুহের মাগফেরাত এবং জান্নাতুল ফেরদৌস নসিব কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন গিলাতলা বায়তুন নুর জামে মসজিদের পেশ ইমাম আবুল বাশার জিহাদি।
এর আগে সকালে কোরআন তেলাওয়াত ও পবিত্র কোরআনের হাফেজদের দিয়ে কোরআন খতম এবং মরহুমের কবর জিয়ারত করা হয়।