নিজস্ব প্রতিবেদক :
গভীর শোক ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, খুলনা অঞ্চলের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ কামরুজ্জামান ইন্তেকাল করেছেন।
তাঁর মৃত্যুতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। একজন দায়িত্বশীল ও কর্তব্যনিষ্ঠ শিক্ষা কর্মকর্তা হিসেবে তাঁর কর্মজীবনের অবদান সহকর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট মহলে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
মোঃ কামরুজ্জামানের ইন্তেকালে তাঁর সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও শিক্ষা বিভাগের সংশ্লিষ্টরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মহান আল্লাহ তায়ালা মরহুমকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করুন—আমিন।