October 27, 2026, 1:43 pm
শিরোনাম:
নতুন রাস্তায় ইঞ্জিনিয়ারিং দোকানে চুরি! সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তির ছবি, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা: ডুমুরিয়ায় ৩ মাসের কারাদণ্ডসহ র্যাব-৬ এর হাতে ১ জন আটক মোরেলগঞ্জ-শরণখোলা উন্নয়ন পরিষদের ডেউটিন, ভ্যানগাড়ি ও নগদ অর্থ বিতরণ পানি কচুর সাফল্য ছাড়িয়ে ডুমুরিয়ার নিউটন মন্ডল এখন লেবুর কলম তৈরিতে সফল: অনুকরণীয় দৃষ্টান্ত গিলাতলায় সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শনে থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান গিলাতলায় আলোকিত তারুণ্য ফুটবল টুর্নামেন্টে ইয়াং টেন ব্রাদার্স ক্লাবের জয়লাভ। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে: হুইপ বকুল ডুমুরিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে খুলনা-৫ আসনের সংসদ সদস্য খুলনায় পিএসসির আঞ্চলিক কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন, চাকরিপ্রার্থীদের ভোগান্তি কমবে ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় জুয়েলার্স ব্যবসায়ী নিহত, ঘাতক বাস পলাতক

ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ আবু সাইদ শেখ নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার,শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা

 

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা:

খুলনার ডুমুরিয়ায় থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ আবু সাইদ শেখ (৩৬) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমানের সার্বিক নেতৃত্বে এই সফল অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে এসআই (নিঃ) আল আমিন মুন্সীর নেতৃত্বে একদল অফিসার ও সঙ্গীয় ফোর্স বরাতিয়া এলাকার ‘মেসার্স নুরজাহান ব্রিকস’-এর সামনে অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ আবু সাইদ শেখকে হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আবু সাইদ পাইকগাছা থানার সৈয়দখালী এলাকার কপিল উদ্দিন শেখের ছেলে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধ ও মাদকের বিরুদ্ধে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।”

এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।