October 27, 2026, 1:43 pm
শিরোনাম:
নতুন রাস্তায় ইঞ্জিনিয়ারিং দোকানে চুরি! সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তির ছবি, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা: ডুমুরিয়ায় ৩ মাসের কারাদণ্ডসহ র্যাব-৬ এর হাতে ১ জন আটক মোরেলগঞ্জ-শরণখোলা উন্নয়ন পরিষদের ডেউটিন, ভ্যানগাড়ি ও নগদ অর্থ বিতরণ পানি কচুর সাফল্য ছাড়িয়ে ডুমুরিয়ার নিউটন মন্ডল এখন লেবুর কলম তৈরিতে সফল: অনুকরণীয় দৃষ্টান্ত গিলাতলায় সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শনে থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান গিলাতলায় আলোকিত তারুণ্য ফুটবল টুর্নামেন্টে ইয়াং টেন ব্রাদার্স ক্লাবের জয়লাভ। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে: হুইপ বকুল ডুমুরিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে খুলনা-৫ আসনের সংসদ সদস্য খুলনায় পিএসসির আঞ্চলিক কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন, চাকরিপ্রার্থীদের ভোগান্তি কমবে ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় জুয়েলার্স ব্যবসায়ী নিহত, ঘাতক বাস পলাতক

শিরোমণি বাজারে পাবলিক টয়লেট নির্মাণ কাজের উদ্বোধন

হেড অফ মার্কেটিং মো:মামুন মোল্লা

 

মোঃ মামুন মোল্লা:

​
খুলনার খানজাহান আলী থানার ঐতিহ্যবাহী শিরোমণি বাজারে জনসাধারণের স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে ও দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে সরকারি উদ্যোগে স্যানিটারি টয়লেট নির্মাণ কাজের শুভ উদ্বোধন হয়েছে।১২ অক্টোবর সোমবার সকালে শিরোমণি বাজার বণিক সমিতি কর্তৃক আয়োজিত বাজার চত্বরে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাবলিক টয়লেট কাজের শুভ উদ্বোধন করেন ফুলতলা উপজেলা সহকারী প্রকৌশলী মোছাঃ নাসরিন আক্তার। এ সময় উপস্থিত ছিলেন
​ শিরোমণি বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব শেখ রেজাউল হক, সাধারণ সম্পাদক শেখ শাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াসিন আলী বরকত, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, সাব্বির হোসেন, বাবুল হোসেন, মিরাজ হোসেনসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মেকানিক ​মোঃ তৌহিদুর রহমান, ​শেখ ইফতেখারুল আলম বাপ্পি, ঠিকাদার ​মোঃ আবুল খায়ের ও পারভেজ ভূঁইয়া।
​এ সময় বাজারের বিভিন্ন স্তরের দোকানদার ও স্থানীয় ব্যবসায়ীবৃন্দ উপস্থিত থেকে কাজের তদারকি প্রত্যক্ষ করেন।
​শিরোমণি বাজারে প্রতিদিন হাজারো ক্রেতা ও বিক্রেতার সমাগম ঘটলেও এতদিন মানসম্মত টয়লেট না থাকায় চরম ভোগান্তি পোহাতে হতো। নতুন এ স্যানিটারি টয়লেটটি নির্মিত হলে বাজারে আগত সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বণিক সমিতি ও সাধারণ ব্যবসায়ীরা।