October 27, 2026, 1:43 pm
শিরোনাম:
নতুন রাস্তায় ইঞ্জিনিয়ারিং দোকানে চুরি! সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তির ছবি, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা: ডুমুরিয়ায় ৩ মাসের কারাদণ্ডসহ র্যাব-৬ এর হাতে ১ জন আটক মোরেলগঞ্জ-শরণখোলা উন্নয়ন পরিষদের ডেউটিন, ভ্যানগাড়ি ও নগদ অর্থ বিতরণ পানি কচুর সাফল্য ছাড়িয়ে ডুমুরিয়ার নিউটন মন্ডল এখন লেবুর কলম তৈরিতে সফল: অনুকরণীয় দৃষ্টান্ত গিলাতলায় সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শনে থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান গিলাতলায় আলোকিত তারুণ্য ফুটবল টুর্নামেন্টে ইয়াং টেন ব্রাদার্স ক্লাবের জয়লাভ। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে: হুইপ বকুল ডুমুরিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে খুলনা-৫ আসনের সংসদ সদস্য খুলনায় পিএসসির আঞ্চলিক কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন, চাকরিপ্রার্থীদের ভোগান্তি কমবে ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় জুয়েলার্স ব্যবসায়ী নিহত, ঘাতক বাস পলাতক

আটরা এলাকার সুদ ব্যবসায়ী সিয়ামের চড়া সুদের ও মামলা বাজ প্রিয়ার অত্যাচার অতিষ্ঠ হয়ে প্রায় শতাধিক ভুক্তভোগীর মানববন্ধন কর্মসূচি পালিত ।

হেড অফ মার্কেটিং মো:মামুন মোল্লা

মোঃ মামুন মোল্লা:

খুলনার খানজাহান আলী থানার গিলাতলা ইউনিয়ন এর আটরা এলাকার মোঃ সিয়াম এলাকার হতদরিদ্র মানুষের কাছে চড়া সুদে লোন দিয়ে তাদের নিকট থেকে ব্ল্যাংক স্ট্যাম্প ও ব্ল্যাংক চেকে সই করিয়ে টাকা দিত পরবর্তীতে মোটা অংকের টাকা বসিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে আদায় করতো ও একই এলাকার মামলাবাজ প্রিয়ার অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রায় শতাধিক ভুক্তভোগীরা এবং আফিল গেট এলাকা বাসীর উদ্যোগে ১২ অক্টোবর বিকালে আফিল গেট খুলনা যশোর মহাসড়কে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন হাসমত আলী, মোহাম্মদ বাবলু, মোঃ মজনু ‌, মোঃ সোহেল, মর্জিনা বেগম, ছোট্ট, ময়না বেগম, চুমকি বেগম, তাসলিমা বেগম, বেবি বেগম, মোহাম্মদ লাভলু, পারভিন বেগম, মোহাম্মদ হানিফ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
একই এলাকার ভুক্তভোগী মনোয়ারা বেগম বাদী হয়ে খান জাহানা আলী থানায় একটি সাধারন ডায়েরি করেন, ডাইরিতে উল্লেখ মনোয়ারা বেগমের ছেলেকে জোরপূর্ব ক ধরে নিয়ে স্টাম্পের সই করে নেয় এবং পরবর্তী সেই স্ট্যাম্পের ভিত্তিতে কোর্টে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। এখনো তার ছেলে জেল হাজতে রয়েছে। এরকম প্রায় ৫০ থেকে ১০০জন পরিবার এ অবস্থায় রয়েছে. তাই ভুক্তভোগীরা ঊর্ধ্বতন প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।