July 31, 2026, 11:30 pm
শিরোনাম:
শিক্ষকতার নক্ষত্রপতন ও এক অমলিন স্মৃতি: বিদায়বেলায় সাবেক প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম মোড়ল দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের ডুমুরিয়ার তালতলা নদী মাত্র এক বছরেই পুনরায় ভরাট: পুনঃখননের স্থায়িত্ব ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন ডুমুরিয়ার চুকনগরে ভোক্তা অধিকারের ঝটিকা অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা, বাজারজুড়ে আতঙ্ক খুলনায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত মশিয়ালীতে জমিজমা সংক্রান্ত বিরোধে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল: দেখার কেউ নেই ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ

দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের

নিজস্ব প্রতিবেদক

 

দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি:
খুলনার দিঘলিয়া থানাধীন ব্রহ্মগাতী পশ্চিমপাড়া এলাকায় জমি দখলকে কেন্দ্র করে বিরোধ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো:কামরুল ইসলাম দিঘলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায় অভিযোগকারী মো: কামরুল ইসলাম (৩৯) ব্রহ্মগাতী পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তিনি অভিযোগে কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করে দাবি করেন, স্থানীয় একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে বিরোধ চলে আসছে। অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, বিবাদীদের মধ্যে কয়েকজন পৃথক পৃথক দলিলের মাধ্যমে জমি ক্রয় করেছেন বলে দাবি করলেও একই জমির বিভিন্ন দাগের অংশ নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, বিবাদীদের মধ্যে একজন অভিযোগকারীর প্রতিবেশী। তিনি পৃথক পৃথক তিনটি দাগ থেকে জমি ক্রয় করার দাবি করলেও একটি দাগ থেকে জমি দখলের পাঁয়তারা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। ওই জমির মধ্যে অভিযোগকারীর জমিও রয়েছে বলে দাবি করা হয়েছে।

লিখিত অভিযোগে কামরুল ইসলাম উল্লেখ করেন, ৩১ জুলাই ২০২৬ সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে দিঘলিয়া থানাধীন ব্রহ্মগাতী গ্রামে তার বসতবাড়িতে অবস্থানকালে ১। মো:ইবনুল হাসান মিনার (৪৫),পিতা-মৃত:ইব্রাহীমশেখ,সাং-ব্রহ্মগাতী
পশ্চিমপাড়া ৮ নং ওয়ার্ড এবং একই এলাকার বাসিন্দা ২। মৃত:আব্দুল মজিদ মোড়ল এর পুত্র মো: রবিউল মোড়ল ওরফে কন্টাক রবি, ৩। আলাউদ্দিন মোড়ল (৫২), ৪।মৃত:আব্দুল মজিদ মোড়ল এর পুত্র নাশির মোড়ল (৩৫) সহ অজ্ঞাতনামা প্রায় ৫০/৬০ জন ব্যক্তিকে সঙ্গে নিয়ে বিবাদীরা একটি দাগের জমি দখলের চেষ্টা করেন।

এ সময় তিনি বিবাদীদের তাদের দলিল অনুযায়ী পৃথক পৃথক দাগ থেকে জমি নেওয়ার কথা বললে তারা তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর দাবি, তাদের গালিগালাজ করতে নিষেধ করলে বিবাদীরা তাকে মারধরের জন্য উদ্যত হন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিনি তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন। পরে বিষয়টি পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের সঙ্গে আলোচনা করে থানায় এসে লিখিত অভিযোগ করেন। অভিযোগকারী তার জমি রক্ষা, নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দিঘলিয়া থানার পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।

তবে অভিযোগে উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।