July 28, 2026, 10:20 am
শিরোনাম:
খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল: দেখার কেউ নেই ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কুয়েটে ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা সরজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রশাসন # আরো‌ ২টি ড্রেজিং মেশিন এনে দূরুত্ব পলি তুলে ‌জরুরী ভিত্তিতে পলি অপসারণ নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প বাড্ডায় অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বিটাকের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষোভ, তদন্তের দাবি মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ

অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় ফুলের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার,মো:মোশাররফ হোসেন

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার নির্বাচিত হওয়ায় চ্যানেল এস৭ পরিবারবর্গ, বিভিন্ন গণমাধ্যমকর্মী ও শুভানুধ্যায়ীদের উদ্যোগে এক অনাড়ম্বর কিন্তু হৃদ্যতাপূর্ণ ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে চ্যানেল এস৭ পরিবারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা একত্রিত হয়ে নবনির্বাচিত এই পরিবেশকর্মী ও আইনজীবীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দনের মাধ্যমে অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার-এর পরিবেশ রক্ষা ও সামাজিক আন্দোলনে অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল এস৭-এর চেয়ারম্যান ও দৈনিক ঢাকার সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ শাহীন। এছাড়াও উপস্থিত ছিলেন চ্যানেল এস৭-এর ব্যবস্থাপনা পরিচালক, দৈনিক খুলনার সমাচার-এর সম্পাদক ও প্রকাশক মো. জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চ্যানেল এস৭-এর এডমিন ও দৈনিক খুলনার সমাচার-এর নির্বাহী সম্পাদক তানভীর তপন, চ্যানেল এস৭-এর বিশেষ প্রতিনিধি আক্তার হোসেন বাবলু, কালের কণ্ঠ-এর মাল্টিমিডিয়া সাংবাদিক এম. সাইফুল ইসলাম, ভোরের আকাশ-এর খুলনা প্রতিনিধি সাংবাদিক মো. জাফর ইকবালসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
বক্তারা বলেন, অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার দীর্ঘদিন ধরে পরিবেশ সংরক্ষণ, সামাজিক ন্যায়বিচার ও জনস্বার্থে আইনগত সহায়তা প্রদান করে আসছেন। তাঁর মতো একজন সচেতন ও নিবেদিতপ্রাণ মানুষ বাপার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ায় সংগঠনটি আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
সংবর্ধনা গ্রহণকালে অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, পরিবেশ রক্ষা ও দেশের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে তিনি অতীতের মতো ভবিষ্যতেও সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে যেতে চান।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয় এবং উপস্থিত সাংবাদিক ও অতিথিদের মধ্যে পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে এক মিলনমেলায় রূপ নেয়।