June 3, 2026, 10:14 am
শিরোনাম:
খুলনার ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১ সদরপুরের আলোচিত হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার নজরুল ইসলাম: দ্রুত রহস্য উদ্ঘাটন ও দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ-এ সমঝোতার মাধ্যমে দায়িত্ব হস্তান্তর, ৫ লক্ষ টাকার আর্থিক নিষ্পত্তি ও ভবিষ্যৎ দায়মুক্তি চুক্তি সম্পাদন বাইকুনুর আঙুর চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন। শার্শার ৩ নম্বর ওয়ার্ড ১ ডিহি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রাত্যাসি মোঃনাসির উদ্দিনের গণসংযোগ। ডিহি ইউনিয়নের উন্নয়নের অঙ্গীকার নিয়ে মাঠে নাসির উদ্দিন: ব্যাপক গণসংযোগে জনসাধারণের ব্যাপক সাড়া জনসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী আলহাজ্ব সৈয়দ জাহাঙ্গীর কবির নাসিমকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় শুভরাড়া ইউনিয়নবাসী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন দৈনিক খুলনার সমাচারের নির্বাহী সম্পাদক তানভীর তপন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে দৈনিক খুলনার সমাচার সম্পাদক ও প্রকাশক মোঃ জাহাঙ্গীর হোসেন’র আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দিঘলিয়ায় রূপচান স-মিলের তার চুরি

চ্যানেল S7-এর উদ্যোগে খুলনায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

হেড অব মার্কেটিং:মো: মামুন মোল্লা

মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে খুলনা নগরীর শীতার্ত, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে চ্যানেল S7। চ্যানেল S7-এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আওতায় নগরীর শিববাড়ি থেকে রেলস্টেশন সংলগ্ন ফুটপাতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল S7-এর উপদেষ্টা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, খুলনা জেলা সমন্বয়কারী ও জাতীয় পরিষদ সদস্য, বিশিষ্ট নাগরিক নেতা অ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার। তিনি বলেন, “শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্বই নয়, এটি আমাদের সামাজিক ও নৈতিক কর্তব্য। সমাজের সামর্থ্যবানদের এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাগরিক নেতা এস. এম. দেলোয়ার। তিনি চ্যানেল S7-এর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “গণমাধ্যম শুধু সংবাদ প্রচার নয়, সামাজিক দায়বদ্ধতা পালনের মাধ্যম হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে—চ্যানেল S7 তা প্রমাণ করেছে।”

কম্বল বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন চ্যানেল S7-এর চেয়ারম্যান ও দৈনিক ঢাকার সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ শাহীন, চ্যানেল S7-এর ব্যবস্থাপনা পরিচালক, দৈনিক খুলনার সমাচার-এর সম্পাদক ও প্রকাশক মোঃ জাহাঙ্গীর হোসেন, চ্যানেল S7-এর এডমিন ও দৈনিক খুলনার সমাচার-এর নির্বাহী সম্পাদক তানভীর তপন, চ্যানেল S7-এর বিশেষ প্রতিনিধি আক্তার হোসেন বাবলু প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে ফুটপাতে বসবাসকারী ও নিম্নআয়ের মানুষের কষ্ট সবচেয়ে বেশি হয়। এ সময় তাদের পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি। চ্যানেল S7 ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

কম্বল পেয়ে উপকৃত শীতার্ত মানুষ চ্যানেল S7-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

উল্লেখ্য, চ্যানেল S7 দীর্ঘদিন ধরে সংবাদ পরিবেশনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছে, যা সমাজের সর্বস্তরের মানুষের কাছে প্রশংসিত হয়েছে।