April 16, 2026, 1:48 am
শিরোনাম:
রেলিগেট–মানিকতলা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: স্বামী-স্ত্রী নিহত, “রয়েল পরিবহন” আটক যশোরে গ্রাম ডাক্তারের ভুল চিকিৎসায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে শিশু জুনায়েদ, থানায় অভিযোগ চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ- আলি আসগার লবি এমপি দেশ-বিদেশে ছড়িয়ে থাকা সকল বাংলাভাষী মানুষকে নববর্ষের শুভেচ্ছা — ঐক্য, উন্নয়ন ও সমৃদ্ধির আহ্বান  যশোরে ডিবির অভিযানে নগদ টাকা ও ইয়াবাসহ আটক ১ মার্কিন সাম্রাজ্যবাদ ও ইসরাইলের বিরুদ্ধে ক্ষোভ ইরানে হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন ডুমুরিয়ায় নববর্ষ ১৪৩৩ উদযাপন ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ফুলতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ আকরাম হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন: ডুমুরিয়ায় ‘সঞ্জীবন প্রকল্প’ নিয়ে অনিয়মের অভিযোগ হঠাৎ বদলি, নতুন বিতর্ক: ইউএনও হোসনে আরাকে রাজশাহীতে স্থানান্তর

বিদেশে চাকরির প্রলোভন ও শ্রমিকের পারিশ্রমিক না দিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি,

📰 বিদেশে চাকরির প্রলোভন ও শ্রমিকের পারিশ্রমিক না দিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ
বাগেরহাট মোল্লারহাটের শ্রমিকের রক্ত পিপাসু আসিব সরদারের বিরুদ্ধে সারাদেশব্যাপী প্রতারণার অভিযোগ
বাগেরহাট প্রতিনিধি :
বিদেশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সারাদেশের অসংখ্য সাধারণ ও নিরীহ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার শাষন গ্রামের আসিফ সরদারের বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, সৌদি আরবে কর্মসংস্থানের আশ্বাস দিয়ে বিপুল অঙ্কের টাকা আদায় করা হলেও বাস্তবে তাদের প্রতিশ্রুত কাজ দেওয়া হয়নি; বরং বেতন বঞ্চিত ও নানা ধরনের নির্যাতনের শিকার হতে হয়েছে।
ভুক্তভোগীদের দেওয়া তথ্য অনুযায়ী—
নড়াগাতী থানার যোগানিয়া গ্রামের বরকত মোল্লার পারিশ্রমিক সহ পাওনা প্রায় ১০ লাখ টাকা,
মোল্লারহাট সদরের আবদুর রহিমের পারিশ্রমিক সহ পাওনা ১৫ লাখ টাকা,
নড়াগাতী থানার পাখিমারা গ্রামের মহসিন সরদারের পারিশ্রমিক সহ পাওনা ৭ লাখ টাকা,
বোল্লাহাটী গ্রামের নুর মোহাম্মদের পারিশ্রমিক সহ পাওনা ৫ লাখ টাকা,
যোগানিয়া গ্রামের সাইফুল মোল্লার পারিশ্রমিক সহ পাওনা ১০ লাখ টাকা,
লক্ষ্মীপুর জেলার আসগর আলীর পারিশ্রমিক সহ পাওনা ৯ লাখ টাকা।
এছাড়াও দেশের বিভিন্ন জেলার আরও বহু মানুষ একই কৌশলে প্রতারণার শিকার হয়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীদের অভিযোগ, সৌদি আরবে পৌঁছানোর পর প্রতিশ্রুত চাকরি না দিয়ে জোরপূর্বক বিভিন্ন স্থানে খাটানো হয়। মাসের পর মাস কাজ করিয়েও বেতন দেওয়া হয়নি। অনেকের পাসপোর্ট জিম্মি রেখে চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয় এবং শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়—যা মানবাধিকারের চরম লঙ্ঘন বলে দাবি তাদের।
ঘটনার সত্যতা জানতে অভিযুক্ত আসিফ সরদারের বাড়িতে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকরা গেলে তার পিতা হোসেন সরদার সহ পরিবারের সদস্যরা অভিযোগগুলো অস্বীকার করেন বলে জানা গেছে। এ সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে বাগবিতণ্ডা এবং হামলার অভিযোগও উঠে। সাংবাদিকদের দাবি, পেশাগত দায়িত্ব পালনে তাদের বাধা দেওয়া হয়েছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক।
ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, সর্বস্ব হারিয়ে তারা আজ নিঃস্ব। অনেকেই ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, কেউ কেউ জমিজমা বিক্রি করে টাকা জোগাড় করেছিলেন। বর্তমানে তারা ন্যায়বিচার ও প্রতারিত অর্থ ফেরতের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ও মানবাধিকারকর্মীরা অবিলম্বে নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগীদের অর্থ উদ্ধারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে প্রবাসে কর্মসংস্থানের নামে প্রতারণা বন্ধে প্রশাসনের কঠোর নজরদারির প্রয়োজনীয়তার কথাও তারা তুলে ধরেন।
ভুক্তভোগীরা বলেন,
“আমরা গরিব মানুষ। বিদেশে গিয়ে পরিশ্রম করে পরিবার চালানোর স্বপ্ন দেখেছিলাম। কিন্তু প্রতারণার শিকার হয়ে আজ সর্বস্বান্ত।”
এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা এবং দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।