September 12, 2026, 3:36 pm
শিরোনাম:
দিঘলিয়ার গাজীরহাটে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ গাছ লাগানো মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে বেশি বাসযোগ্য করে তোলা হুইপ রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে খাদ্য সহায়তা অনুষ্ঠানের শুভ উদ্বোধন পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ বাকেশিতে ১ মেগাওয়াট রুফটপ সোলার প্ল্যান্টের উদ্বোধন ‘‘সৌরবিদ্যুৎ ব্যবহারে বিদ্যুতের ওপর চাপ কমবে’ — মন্ত্রী ফকির মাহবুব আনাম # নিজস্ব অর্থায়নে ৫ কোটি টাকার বেশি ব্যয়ে প্রকল্প নিজেদের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে যুক্ত হবে উৎপাদিত বিদ্যুৎ দিঘলিয়ায় সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেক আইডি, সম্মানহানির অভিযোগ, ভিত্তিহীন অভিযোগে নাম জড়ানোর ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মাছের অভয়ারণ্য গড়ার উদ্যোগ, সিঙ্গার বিলে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত ডেঙ্গু প্রতিরোধে বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি:এর মশারী বিতরণ ‘সচেতনতা ও সম্মিলিত উদ্যোগেই ডেঙ্গুমুক্ত সমাজ গড়া সম্ভব’ মৎস্য ঋণ আদায়ে খুলনা বিভাগে শীর্ষে ডুমুরিয়া মৎস্য অফিস; বাধা-অপপ্রচারেও থামেনি কার্যক্রম

খুলনা নাগরিক ফোরামের নাগরিক উৎসব জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত

স্ট্যাফ রিপোর্টার, মো:মোশারেফ হোসেন।

মোঃ মোশারফ হোসেন | স্টাফ রিপোর্টার
খুলনা নাগরিক ফোরামের উদ্যোগে নাগরিক সচেতনতা, সামাজিক সম্প্রীতি ও জনসম্পৃক্ততা জোরদারের লক্ষ্যে এক বর্ণাঢ্য নাগরিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। খুলনা নাগরিক ফোরামের ১৭ নং ওয়ার্ড কমিটির আয়োজনে শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় জাহানাবাদ ক্যান্টনমেন্ট পার্কে এ উৎসব অনুষ্ঠিত হয়।
১৭ নং ওয়ার্ড কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন-এর সভাপতিত্বে এবং অ্যাডভোকেট মেহেদী ইনছার-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওজোপাডিকো খুলনার ডেপুটি ম্যানেজার মোঃ মমিনুল রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মমিনুল রহমান বলেন,
“নাগরিক ফোরামের মতো সংগঠনগুলোই পারে নাগরিকদের অধিকার সম্পর্কে সচেতন করতে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে। নাগরিকদের ঐক্যবদ্ধ উদ্যোগই একটি আধুনিক ও বাসযোগ্য নগর গঠনের প্রধান শক্তি।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা খুলনা বিভাগের সভাপতি মোঃ মোশারফ হোসেন, খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের সভাপতি তানভীর তপন, চ্যানেল এস সেভেন-এর চেয়ারম্যান শেখ শাহিন, খুলনা সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের সচিব আবুল হামিদ খান, খান জাহান আলী থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ মামুন মোল্লা, আব্দুল রাজ্জাক, বিশিষ্ট সাংবাদিক আক্তার হোসেন বাবলু, এস. এন. রহমান রনি, আলিমুজ্জামান, বারিক ও আতিকুর রহমান।
বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন,
“নাগরিক উৎসব শুধু বিনোদনের আয়োজন নয়, এটি নাগরিকদের মধ্যে দায়িত্ববোধ, সচেতনতা ও সামাজিক বন্ধন দৃঢ় করার একটি কার্যকর প্ল্যাটফর্ম।”
সভাপতির বক্তব্যে মোঃ আনোয়ার হোসেন বলেন,
“খুলনা নাগরিক ফোরাম সবসময় সাধারণ মানুষের কথা বলে। নাগরিক অধিকার, সেবার মান উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি।”
অনুষ্ঠানে নাগরিক ফোরামের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ নাগরিক উৎসব খুলনার সামাজিক ও নাগরিক আন্দোলনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে উপস্থিত অতিথিরা মত প্রকাশ করেন।