July 29, 2026, 12:14 pm
শিরোনাম:
খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল: দেখার কেউ নেই ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কুয়েটে ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা সরজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রশাসন # আরো‌ ২টি ড্রেজিং মেশিন এনে দূরুত্ব পলি তুলে ‌জরুরী ভিত্তিতে পলি অপসারণ নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প বাড্ডায় অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বিটাকের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষোভ, তদন্তের দাবি মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ

টাংগাইলে সবুজ পৃথিবীর ১ লক্ষতম তালগাছ পরিদর্শন, ১ কোটি গাছ রোপণের কর্মসূচি ঘোষণা

টাংগাইলের বিশেষ প্রতিনিধি

টাংগাইল প্রতিনিধি :
সবুজ পৃথিবী গড়ার দৃঢ় প্রত্যয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে টাংগাইলের চরপাড়া, বরুহা এলাকায় অবস্থিত বুরো ইনস্টিটিউট অব ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট প্রাঙ্গণে রোপণকৃত ১ লক্ষতম তালগাছ পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ পৃথিবীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ। তিনি বলেন,
“তালগাছ শুধু পরিবেশ রক্ষায় নয়, বজ্রপাত থেকে মানুষের জীবন বাঁচাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এক লক্ষ তালগাছ রোপণ আমাদের জন্য একটি মাইলফলক। এই সাফল্যের ধারাবাহিকতায় আমরা আজ থেকে দেশব্যাপী ১ কোটি গাছ রোপণের কর্মসূচি ঘোষণা করছি, যা একটি নিরাপদ ও সবুজ বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিশেষ অতিথির বক্তব্যে সবুজ পৃথিবীর কেন্দ্রীয় পরিচালক শারমিন আলম বলেন,
“পরিবেশ সুরক্ষা এখন আর বিলাসিতা নয়, এটি আমাদের অস্তিত্ব রক্ষার প্রশ্ন। তরুণ সমাজ, নারী ও শিশুদের এই আন্দোলনে সম্পৃক্ত করতে পারাই আমাদের সবচেয়ে বড় অর্জন। ১ কোটি গাছ রোপণের এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় বিনিয়োগ।”
সভায় আরও বক্তব্য রাখেন সবুজ পৃথিবী খুলনা জেলা শাখার সভাপতি, চ্যানেল S7-এর ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক খুলনার সমাচারের সম্পাদক ও প্রকাশক মোঃ জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন,
“গাছ লাগানো শুধু একটি কর্মসূচি নয়, এটি একটি সামাজিক আন্দোলন। এই আন্দোলনকে সফল করতে গণমাধ্যম ইতিবাচক ভূমিকা পালন করবে এবং সবুজ পৃথিবীর ১ কোটি গাছ রোপণের উদ্যোগ মানুষের কাছে তুলে ধরবে।”
সবুজ পৃথিবী খুলনা জেলা শাখার সহ-সভাপতি মুন্নী আক্তার বলেন,
“পরিবেশ রক্ষায় নারী সমাজ অগ্রণী ভূমিকা রাখতে পারে। নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হলে ১ কোটি গাছ রোপণের এই লক্ষ্য বাস্তবায়ন আরও সহজ হবে।”
অনুষ্ঠানে উপস্থিত শিশু সাংবাদিক অসফিয়া আহম্মেদ কথা তার অনুভূতি প্রকাশ করে বলেন,
“আমি চাই বড় হয়ে এমন বাংলাদেশ দেখি, যেখানে চারদিকে গাছ থাকবে, মানুষ নিরাপদে থাকবে।”
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ১ লক্ষতম তালগাছ পরিদর্শন করেন এবং সবুজ পৃথিবীর পক্ষ থেকে দেশব্যাপী ১ কোটি গাছ রোপণের কর্মসূচি সফল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।