July 28, 2026, 11:02 am
শিরোনাম:
খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল: দেখার কেউ নেই ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কুয়েটে ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা সরজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রশাসন # আরো‌ ২টি ড্রেজিং মেশিন এনে দূরুত্ব পলি তুলে ‌জরুরী ভিত্তিতে পলি অপসারণ নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প বাড্ডায় অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বিটাকের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষোভ, তদন্তের দাবি মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ

“জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি” শ্লোগানে খালিশপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

স্ট্যাফ রিপোর্টার, মো:মোশারেফ হোসেন।

খুলনা প্রতিনিধি :
“জ্ঞানই মানুষকে আলোকিত করে, মুক্তির পথ দেখায় এবং আগামীর বাংলাদেশ গঠনের ভিত রচনা করে”—এই প্রত্যয়ে “জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি” শ্লোগানকে সামনে রেখে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উপলক্ষে খালিশপুর অবকাশ গণ গ্রন্থাগারের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ ৫ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টায় খালিশপুর অবকাশ গণ গ্রন্থাগার প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে গ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু তাঁর বক্তব্যে বলেন,
“গ্রন্থাগার শুধু বইয়ের সংগ্রহশালা নয়, এটি একটি জাতির মনন, বিবেক ও মূল্যবোধ গঠনের প্রধান কেন্দ্র। তরুণ প্রজন্মকে জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে হলে গ্রন্থাগারকে আরও কার্যকর ও আধুনিক করতে হবে।”
গ্রন্থাগারের পরিচালক খন্দকার খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন—
সিনিয়র শিক্ষক সৈয়দ জাকির হোসেন, সাংবাদিক মোঃ বাবুল, সাংবাদিক আসিফ ইকবাল, শিক্ষক মিনারা বেগম, সাংবাদিক গোলাম কিবরিয়া আশা ও নারী নেত্রী নূপুর আক্তার।
বক্তারা বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর সময়ে পাঠাভ্যাস দিন দিন কমে যাচ্ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদ্বেগজনক। বই পড়ার মাধ্যমে নৈতিকতা, মানবিকতা ও মুক্ত চিন্তার বিকাশ ঘটে—এ সত্য অনুধাবন করেই গ্রন্থাগারমুখী সমাজ গড়ে তুলতে হবে।
তাঁরা আরও বলেন, প্রতিটি এলাকায় সক্রিয় গণগ্রন্থাগার গড়ে তোলা হলে মাদক, সহিংসতা ও সামাজিক অবক্ষয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।
আলোচনা সভা শেষে জাতীয় গ্রন্থাগার দিবসের গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়।