July 28, 2026, 11:03 am
শিরোনাম:
খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল: দেখার কেউ নেই ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কুয়েটে ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা সরজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রশাসন # আরো‌ ২টি ড্রেজিং মেশিন এনে দূরুত্ব পলি তুলে ‌জরুরী ভিত্তিতে পলি অপসারণ নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প বাড্ডায় অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বিটাকের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষোভ, তদন্তের দাবি মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ

ফুলবাড়ী গেট-এ প্রতিবন্ধী কল্যাণ ও পুনর্বাসন সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্ট্যাফ রিপোর্টার, মোঃ মোশারেফ হোসেন।

মোঃ মোশারফ হোসেন, স্টাফ রিপোর্টার:
প্রতিবন্ধী কল্যাণ ও পুনর্বাসন সংস্থার উদ্যোগে খুলনার ফুলবাড়ী গেট এলাকায় ২১ ফেব্রুয়ারি শনিবার বাদ আছর এক হৃদয়ছোঁয়া দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অসহায়, দুস্থ ও দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের সম্মানে আয়োজিত এই মাহফিলে অংশ নেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সামাজিক নেতৃবৃন্দ।
সংস্থার সভাপতি মমরেজ আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা ও খান জাহান আলী থানা প্রেসক্লাব-এর সভাপতি মোঃ মোশারফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মোশারফ হোসেন বলেন, “প্রতিবন্ধী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে এই মানুষগুলো স্বাবলম্বী হয়ে উঠতে পারবে। প্রতিবন্ধীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
সভাপতির বক্তব্যে মমরেজ আলী বিশ্বাস বলেন, “আমাদের সংস্থা সব সময় অসহায় ও প্রতিবন্ধী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। শুধু ইফতার মাহফিল নয়, তাদের পুনর্বাসন, চিকিৎসা ও শিক্ষাসহ সার্বিক উন্নয়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
এ সময় উপস্থিত ছিলেন লোকমান হাওলাদার, মান্দার দুলাল হাওলাদার, জাহাঙ্গীর, ইসমাইল খাঁ, জাফর, রাজিব, জাহানারা, মোশারফ, মুক্তা ও হারুনুর রশিদ মন্ডলসহ অন্যান্যরা।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং অসহায় প্রতিবন্ধীদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন শামসুল আলম।
মাহফিলটি সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।