July 29, 2026, 2:21 pm
শিরোনাম:
খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল: দেখার কেউ নেই ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কুয়েটে ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা সরজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রশাসন # আরো‌ ২টি ড্রেজিং মেশিন এনে দূরুত্ব পলি তুলে ‌জরুরী ভিত্তিতে পলি অপসারণ নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প বাড্ডায় অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বিটাকের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষোভ, তদন্তের দাবি মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ

জাতীয় সংসদের হুইপ নির্বাচিত হওয়ায় মো: রকিবুল ইসলাম বকুলকে মো: জাহাঙ্গীর হোসেনের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক,

নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় সংসদের হুইপ হিসেবে নির্বাচিত হওয়ায় জননন্দিত রাজনীতিবিদ মো: রকিবুল ইসলাম বকুলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক খুলনার সমাচারের সম্পাদক ও প্রকাশক এবং চ্যানেল এস৭-এর ব্যবস্থাপনা পরিচালক মো: জাহাঙ্গীর হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় মো: জাহাঙ্গীর হোসেন বলেন, “মো: রকিবুল ইসলাম বকুলের জাতীয় সংসদের হুইপ হিসেবে নির্বাচিত হওয়া নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ও গৌরবময় অধ্যায়। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ এবং দীর্ঘদিনের জনসম্পৃক্ততা তাঁকে এ দায়িত্ব পালনে সক্ষম করে তুলেছে। আমি বিশ্বাস করি, তিনি জাতীয় সংসদের কার্যক্রমকে আরও শৃঙ্খলাবদ্ধ, কার্যকর ও প্রাণবন্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
তিনি আরও বলেন, “জাতীয় সংসদ দেশের গণতান্ত্রিক চর্চার কেন্দ্রবিন্দু। সেখানে হুইপ হিসেবে দায়িত্ব পালন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মো: রকিবুল ইসলাম বকুল তাঁর মেধা, অভিজ্ঞতা ও দৃঢ় নেতৃত্বের মাধ্যমে সংসদের মর্যাদা সমুন্নত রাখবেন এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সচেষ্ট থাকবেন—এটাই আমাদের প্রত্যাশা।”
বার্তায় মো: জাহাঙ্গীর হোসেন উল্লেখ করেন, খুলনাসহ সারাদেশের মানুষের উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা আরও জোরদার হবে। তিনি দেশ ও জাতির কল্যাণে তাঁর নতুন দায়িত্ব সফলভাবে পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
সবশেষে দৈনিক খুলনার সমাচার পরিবার ও চ্যানেল এস৭ পরিবারের পক্ষ থেকে মো: রকিবুল ইসলাম বকুলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সাফল্য কামনা করা হয়।