July 29, 2026, 2:21 pm
শিরোনাম:
খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল: দেখার কেউ নেই ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কুয়েটে ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা সরজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রশাসন # আরো‌ ২টি ড্রেজিং মেশিন এনে দূরুত্ব পলি তুলে ‌জরুরী ভিত্তিতে পলি অপসারণ নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প বাড্ডায় অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বিটাকের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষোভ, তদন্তের দাবি মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ

খান জাহান আলী থানা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

হেড অফ মার্কেটিং, মোঃ মামুন মোল্লা।

হেড অফ মার্কেটিং, মোঃ মামুন মোল্লা:
পবিত্র মাহে রমজান উপলক্ষে খুলনার খান জাহান আলী থানা প্রেসক্লাবের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের পিছনে গফফার মোড়লের মৎস্য ঘেরে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
খান জাহান আলী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ আসলাম হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান জাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন মিজান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা, এনামুল হাসান ডায়মন্ড, মোল্লা সোলাইমান, মেহেদী হাসান বাপ্পি ও মনির হোসেন।
অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন চ্যানেল এস সেভেন এর চেয়ারম্যান শেখ শাহীন, দৈনিক খুলনার সমাচারের সম্পাদক ও প্রকাশক এবং চ্যানেল এস৭ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন, দৈনিক খুলনার সমাচারের নির্বাহী সম্পাদক তানভীর আহমেদ তপন, সাংবাদিক মোঃ মামুন মোল্লা,  সাংবাদিক আপেল মাহমুদ,অনিমেষ মন্ডল, আবু জাফর, কামাল হোসেন, সবুজ, রিমন হোসেন, আলমগীর খান, রহমতুল্লাহ সাথী, আকাশ ও আলিফসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
বক্তারা বলেন, পবিত্র রমজান মাস সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এ ধরনের ইফতার মাহফিল সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সাথে তারা সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান অতিথি কাজী মিজানুর রহমান তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হয়। তিনি সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইফতেখার হোসেন। এরপর উপস্থিত অতিথি ও সাংবাদিকরা একসাথে ইফতার গ্রহণ করেন।