July 29, 2026, 4:29 pm
শিরোনাম:
খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল: দেখার কেউ নেই ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কুয়েটে ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা সরজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রশাসন # আরো‌ ২টি ড্রেজিং মেশিন এনে দূরুত্ব পলি তুলে ‌জরুরী ভিত্তিতে পলি অপসারণ নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প বাড্ডায় অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বিটাকের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষোভ, তদন্তের দাবি মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুকে খুসাসের ফুলেল শুভেচ্ছা ও ইফতারের দাওয়াত

স্ট্যাফ রিপোর্টার, মো:মোশারেফ হোসেন।

স্ট্যাফ রিপোর্টার,মো:মোসরেফ হোসেন।
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জুকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আসন্ন ১৪ মার্চ ইফতার মাহফিলে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে খুলনা সাহিত্য সংস্কৃতি সংস্থা (খুসাস)। মঙ্গলবার বিকেল ৩টায় প্রশাসকের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে সংগঠনের নেতৃবৃন্দ এ আমন্ত্রণ জানান।
এ সময় খুসাসের পক্ষ থেকে প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং আগামী ১৪ মার্চ অনুষ্ঠিতব্য ইফতার মাহফিলে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিকভাবে দাওয়াত প্রদান করা হয়।
খুসাসের প্রতিষ্ঠাতা কবি ও সংগঠক স ম হাফিজুল ইসলাম বলেন, খুলনার সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করতে প্রশাসনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে খুলনার সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
সংগঠনের উপদেষ্টা কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু বলেন, খুলনা একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক নগরী। সাহিত্য ও সংস্কৃতির বিকাশে প্রশাসনের সহযোগিতা থাকলে নতুন প্রজন্ম সৃজনশীল কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হবে।
সভাপতি এডভোকেট মোঃ জিনারুল ইসলাম তার বক্তব্যে বলেন, খুসাস দীর্ঘদিন ধরে খুলনার সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে। আগামী ১৪ মার্চের ইফতার মাহফিলও হবে সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের মানুষের মিলনমেলা।
সাধারণ সম্পাদক বিপ্লবী কবি আজাদুল হক আজাদ বলেন, সমাজে মানবিক মূল্যবোধ ও সংস্কৃতিচর্চা জাগ্রত করতে সাংস্কৃতিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য বৃদ্ধি করে।
সহ-সভাপতি ও নজরুল গবেষক সৈয়দ আলী হাকিম বলেন, কবি কাজী নজরুল ইসলামের আদর্শ ও চেতনাকে ধারণ করে সাংস্কৃতিক কর্মকাণ্ড এগিয়ে নিতে হবে। খুলনার সাহিত্য ও সংস্কৃতি চর্চাকে আরও বিস্তৃত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় মহিলা বিষয়ক সম্পাদক, কবি ও নারী উদ্যোক্তা কাওসারী জাহান মঞ্জু বলেন, সমাজ উন্নয়নে নারীদের অংশগ্রহণ ও সাংস্কৃতিক চর্চা সমানভাবে গুরুত্বপূর্ণ। তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু খুসাসের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সাহিত্য ও সংস্কৃতি একটি সমাজের ইতিবাচক পরিবর্তনের শক্তিশালী মাধ্যম। খুলনার সাংস্কৃতিক অঙ্গনকে এগিয়ে নিতে তিনি সবসময় সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।
এ সময় খুসাসের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।