July 30, 2026, 5:07 pm
শিরোনাম:
ডুমুরিয়ার চুকনগরে ভোক্তা অধিকারের ঝটিকা অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা, বাজারজুড়ে আতঙ্ক খুলনায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত মশিয়ালীতে জমিজমা সংক্রান্ত বিরোধে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল: দেখার কেউ নেই ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কুয়েটে ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা সরজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রশাসন # আরো‌ ২টি ড্রেজিং মেশিন এনে দূরুত্ব পলি তুলে ‌জরুরী ভিত্তিতে পলি অপসারণ নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার।

দৌলতপুর বাজারে ডি-রেক্স শোরুমে সিনিয়র স্টাফ সাজু ও জাবেদ আসলাম মুনের জন্মদিন উদযাপন

দৌলতপুর প্রতিনিধি :

দৌলতপুর প্রতিনিধি :
খুলনা মহানগরীর দৌলতপুর বাজারে অবস্থিত জনপ্রিয় কাপড়ের শোরুম ডি-রেক্স-এ প্রতিষ্ঠানের সিনিয়র স্টাফ মো: সাজু ও জাবেদ আসলাম মুনের জন্মদিন আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সহকর্মীদের অংশগ্রহণে এক আন্তরিক আয়োজনের মধ্য দিয়ে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে জন্মদিন পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডি-রেক্স প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী, দৈনিক খুলনার সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং চ্যানেল এস৭-এর ব্যবস্থাপনা পরিচালক মো: জাহাঙ্গীর হোসেন। তিনি জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রতিষ্ঠানের প্রতিটি কর্মীই ডি-রেক্স পরিবারের গুরুত্বপূর্ণ অংশ। তাদের আন্তরিকতা ও পরিশ্রমের মাধ্যমেই প্রতিষ্ঠানটি আজ গ্রাহকদের আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক খুলনার সমাচার-এর নির্বাহী সম্পাদক তানভীর আহমেদ তপন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো: আব্দুর রব, মো: শরিফুল ইসলাম, মো: শরিফুল হোসেন, মো: রবি, মো: আকাশসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীরা।
অনুষ্ঠানে উপস্থিত সবাই জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সাজুর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের সফলতা কামনা করেন। কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে শেষ হয়।