October 27, 2026, 4:29 pm
শিরোনাম:
নতুন রাস্তায় ইঞ্জিনিয়ারিং দোকানে চুরি! সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তির ছবি, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা: ডুমুরিয়ায় ৩ মাসের কারাদণ্ডসহ র্যাব-৬ এর হাতে ১ জন আটক মোরেলগঞ্জ-শরণখোলা উন্নয়ন পরিষদের ডেউটিন, ভ্যানগাড়ি ও নগদ অর্থ বিতরণ পানি কচুর সাফল্য ছাড়িয়ে ডুমুরিয়ার নিউটন মন্ডল এখন লেবুর কলম তৈরিতে সফল: অনুকরণীয় দৃষ্টান্ত গিলাতলায় সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শনে থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান গিলাতলায় আলোকিত তারুণ্য ফুটবল টুর্নামেন্টে ইয়াং টেন ব্রাদার্স ক্লাবের জয়লাভ। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে: হুইপ বকুল ডুমুরিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে খুলনা-৫ আসনের সংসদ সদস্য খুলনায় পিএসসির আঞ্চলিক কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন, চাকরিপ্রার্থীদের ভোগান্তি কমবে ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় জুয়েলার্স ব্যবসায়ী নিহত, ঘাতক বাস পলাতক

খুলনা সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থা (খুসাস)-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

খুুলনা প্রতিনিধি,জাফর ইকবাল অপু।

খুলনা প্রতিনিধি :
খুলনা: সাহিত্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধকে ধারণ করে খুলনা সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থা (খুসাস)-এর উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার আয়োজিত এই ইফতার মাহফিলে সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও সমাজসেবীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জু। তিনি তাঁর বক্তব্যে বলেন, “সাহিত্য ও সংস্কৃতি মানুষের মননকে আলোকিত করে এবং সমাজকে মানবিক মূল্যবোধের দিকে এগিয়ে নিয়ে যায়। এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি আরও বলেন, খুলনার সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং তরুণ প্রজন্মকে সুস্থ সংস্কৃতির ধারায় সম্পৃক্ত করতে হবে।
ইফতার মাহফিলে প্রধান অতিথির পাশে উপবিষ্ট ছিলেন খুসাসের উপদেষ্টা কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু, প্রতিষ্ঠাতা কবি ও সংগঠক স. ম. হাফিজুল ইসলাম, প্রধান উপদেষ্টা কবি ও গবেষক মোঃ মনিরুজ্জামান লাভলু, নতুনতারা সমাজ কল্যাণ ও সাহিত্য সংস্থার প্রতিষ্ঠাতা মহাপরিচালক মোঃ সাইফুর রহমান মিনা, খুসাসের সভাপতি ও অনুষ্ঠানের সভাপতি এডভোকেট মোঃ জিনারুল ইসলাম, নজরুল গবেষক সৈয়দ আলী হাকিম, সাধারণ সম্পাদক বিপ্লবী কবি আজাদুল হক আজাদ, বেতার ব্যক্তিত্ব আসাদুজ্জামান মিথুন, সহ-সম্পাদক কবি কাওসারী জাহান মঞ্জু, কবি ফিরোজ আহমেদ, কবি এ জি রানা এবং কবি বদিউল আলম চৌধুরীসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খুসাস দীর্ঘদিন ধরে খুলনায় সাহিত্য ও সংস্কৃতিচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এই সংগঠনের উদ্যোগে নিয়মিত সাহিত্য সভা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে।
শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সকলেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একসঙ্গে ইফতার করেন