এসএম নুর ইসলাম
সিয়াম সাধনার মাস (রমজান) শেষে মুমিন মুসলমানরা আত্মশুদ্ধি, গুনাহ মাফ এবং তাকওয়া অর্জনের মাধ্যমে ঈদুল ফিতরের আনন্দ উদযাপন করেন এই মাস সংযম, ইবাদত ও ত্যাগের শিক্ষা দেয়, যা সারা বছর ধরে রাখার অঙ্গীকার নিয়েই পবিত্র রমজান শেষ হয় ঈদ মানে খুশী ঈদ মানে আনন্দ” ঈদ এসে ভুলিয়ে দেয় সকল দ্বিধা দ্বন্ধ। দেশ ও বিদেশসহ বিশ্বের সকল মুসলিম উম্মার প্রতি মুসলিম জাতির আনন্দময় দিন আগত। পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলনেতা
মনজুর শাহীন রুবেল,
যুগ্ম আহবায়ক, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল।
সাবেক আহবায়ক ২২ নং ওয়ার্ড ছাত্রদল,খুলনা মহানগর।
সাবেক সদস্য, ২২ নং ওয়ার্ড বিএনপি, খুলনা মহানগর।
সাবেক সদস্য সচিব, সদর থানা স্বেচ্ছাসেবক দল, খুলনা মহানগর।
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, খুলনা মহানগর ছাত্রদল।
সাবেক সহ-সভাপতি সদর থানা ছাত্রদল।
যুগ্ম আহবায়ক কেসিসি মার্কেট, খুলনা।
সভাপতি, মুন্সি পাড়া ইয়াং বস ক্লাব।
সাবেক দপ্তর সম্পাদক, আছিয়া মেমোরিয়াল ক্রীয়া চক্র।
সহ-সভাপতি, খুলনা আলোকিত যুব সমাজ।খুলনা মহানগর ২২ নং ওয়ার্ড
সহ দেশবাসীর সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদের কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি শুভেচ্ছা বাণীতে
বলেন, এক মাস রোজা রেখে যে সংযম দেখানো হয়, তারপরেই ঈদ আনন্দের বার্তা নিয়ে আসে। আমি পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশা করি ঈদ-উল ফিতর সবার মাঝে আনন্দ বয়ে আনবে। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ঈদে হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়।
তিনি আরো বলেন, পুরো দেশজুড়ে সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। সেই সাথে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হোক। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক।
পবিত্র ঈদ-উল ফিতরের দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বাংলাদেশ সহ সারাবিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও “ঈদ মোবারক”। আমি বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি। এবং সর্বশেষে আমার প্রাণ প্রিয় ২২ নং ওয়ার্ড বাসী কে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক।