July 28, 2026, 1:12 pm
শিরোনাম:
খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল: দেখার কেউ নেই ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কুয়েটে ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা সরজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রশাসন # আরো‌ ২টি ড্রেজিং মেশিন এনে দূরুত্ব পলি তুলে ‌জরুরী ভিত্তিতে পলি অপসারণ নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প বাড্ডায় অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বিটাকের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষোভ, তদন্তের দাবি মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন দৈনিক খুলনার সমাচারের নির্বাহী সম্পাদক তানভীর আহমেদ তপন

খুলনা প্রতিনিধি।

খুলনা প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন দৈনিক খুলনার সমাচারের নির্বাহী সম্পাদক তানভীর আহমেদ তপন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসে ঈদুল ফিতর—আনন্দ, সম্প্রীতি, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। এই পবিত্র দিনটি আমাদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের পাশে দাঁড়ানোর, ভালোবাসা ও সহমর্মিতার বন্ধনে আবদ্ধ হওয়ার অনুপ্রেরণা জোগায়।
তিনি আরও বলেন, বর্তমান সময়ের নানা সংকট ও প্রতিকূলতার মধ্যেও ঈদের আনন্দ যেন প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যায়, সেই প্রত্যাশা সবার। বিশেষ করে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই হোক এবারের ঈদের প্রধান অঙ্গীকার।
তানভীর আহমেদ তপন দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হচ্ছে সংযম, সহানুভূতি ও মানবিক মূল্যবোধকে ধারণ করা। তাই আসুন, আমরা সবাই মিলে একটি শান্তিপূর্ণ, সাম্যভিত্তিক ও মানবিক সমাজ গঠনে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করি।
তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেন, পবিত্র এই ঈদ যেন সবার জীবনে বয়ে আনে অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ।
শেষে তিনি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করে আবারও সবাইকে জানালেন—
ঈদ মোবারক।