July 29, 2026, 3:12 pm
শিরোনাম:
খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল: দেখার কেউ নেই ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কুয়েটে ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা সরজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রশাসন # আরো‌ ২টি ড্রেজিং মেশিন এনে দূরুত্ব পলি তুলে ‌জরুরী ভিত্তিতে পলি অপসারণ নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প বাড্ডায় অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বিটাকের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষোভ, তদন্তের দাবি মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ

নতুনতারা আয়োজিত ঈদ পরবর্তী সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা ও ঈদ পুনর্মিলনীর আয়োজন অনুষ্ঠিত

খুলনা প্রতিনিধি,

খুলনা প্রতিনিধি:

” ঈদের আনন্দ সবার এবং সকলের ” শ্লোগানে নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা এবং নতুনতারা মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ সংসদ এর যৌথ আয়োজনে নিয়মিত নতুনতারা সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা ও ঈদ পুনর্মিলনীর আয়োজন ২৩ মার্চ ২০২৬ সোমবার সন্ধ্যা ৬.৩০ নতুনতারা ভবন খুলনায় অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম এর শুভেচ্ছা ও ধন্যবাদ বক্তব্যের মাধ্যমে আয়োজনের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, শিক্ষাবিদ, সমাজসেবক ও ব্যবসায়ী অধ্যাপক আবুল হোসেন চৌধুরী। নতুনতারা মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ সংসদ এর কেন্দ্রীয় চেয়ারম্যান অধ্যাপক এবিএম আদেল মুকুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় জাতীয় উপদেষ্টা কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মহাসচিব শাখাওয়াৎ হোসেন স্বপন। কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ রহমত আলী। কেন্দ্রীয় সাংগঠনিক সচিব শেখ এম জাহের ডাবলু। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন নতুনতারা প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ আকরাম হোসেন মল্লিক, কেন্দ্রীয় সাহিত্য ও সাংস্কৃতিক সচিব ইরানি পারভীন, আবদুল মতিন, উইছুফ হাওলাদার, সমির কৃষ্ণ প্রমূখ।

অনুষ্ঠানে আগামী এপ্রিল মাসের শেষ দিকে ঢাকায় নতুনতারা জাতীয় সাহিত্য সম্মেলন ২০২৬ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং নতুনতারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপ এর কেন্দ্রীয় উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং অধ্যাপক আবুল হোসেন চৌধুরী এর নেতৃত্বে গাজীপুর জেলা কমিটি ঘোষণার দায়িত্ব দেওয়া হয়।