খুলনা প্রতিনিধি:
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নাগরিক নেতা এ্যাডভোকেট মো: বাবুল হাওলাদার, যিনি দৈনিক খুলনার সমাচার ও চ্যানেল এস৭ এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ২৬ মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও অনন্য দিন। এই দিনে মহান মুক্তিযুদ্ধের সূচনার মধ্য দিয়ে বাঙালি জাতি স্বাধীনতার জন্য অদম্য সংগ্রামের পথে যাত্রা শুরু করে। লাখো শহীদের আত্মত্যাগ এবং মা-বোনদের অসীম ত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।
তিনি আরও বলেন, স্বাধীনতার চেতনা আমাদের জাতীয় জীবনের মূল প্রেরণা। এই চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে।
এ্যাডভোকেট বাবুল হাওলাদার মহান স্বাধীনতা দিবসে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
তিনি সকলকে মহান স্বাধীনতা দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।