July 29, 2026, 4:19 pm
শিরোনাম:
খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল: দেখার কেউ নেই ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কুয়েটে ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা সরজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রশাসন # আরো‌ ২টি ড্রেজিং মেশিন এনে দূরুত্ব পলি তুলে ‌জরুরী ভিত্তিতে পলি অপসারণ নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প বাড্ডায় অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বিটাকের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষোভ, তদন্তের দাবি মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ

৩ এপিবিএন খুলনার সাইবার ইউনিটের সাফল্য: ৭০টি মোবাইল ও ৬১ হাজার টাকার বেশি প্রতারণার অর্থ উদ্ধার

স্টাফ রিপোর্টার,মো:মোশারেফ হোসেন।

স্ট্যাফ রিপোর্টার, মো:মোশারেফ হোসেন :
৩ এপিবিএন, খুলনার অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জনাব এম. এম. সালাহউদ্দীন মহোদয়ের নির্দেশনায় গঠিত অপস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিট নিয়মিতভাবে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য জব্দ, হারানো ও চুরি হওয়া মোবাইল উদ্ধার এবং ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্রতারণা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
অধিনায়ক মহোদয়ের সুনিপুণ দিকনির্দেশনায় সহ অধিনায়ক পুলিশ সুপার জনাব জি. এম. আবুল কালাম আজাদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. মাহবুবুর রহমান এবং সহকারী পুলিশ সুপার জনাব মো. আলী নওয়াজের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মার্চ ২০২৬ মাসে সাইবার ক্রাইম ইউনিট উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
ইউনিটের তথ্য অনুযায়ী, বিভিন্ন থানায় মোবাইল হারানো সংক্রান্ত সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সর্বমোট ৭০ (সত্তর) টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বিকাশ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৬১,২৪০/- (একষট্টি হাজার দুইশত চল্লিশ) টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে ইউনিটটি।
অদ্য উদ্ধারকৃত মোবাইল ফোন ও নগদ অর্থ প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন অধিনায়ক মহোদয়।
এছাড়াও জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ প্রাপ্ত ১২৫টি অভিযোগের সন্তোষজনক সমাধান প্রদান করা হয়েছে এবং WhatsApp-এ প্রাপ্ত ১৩৫টি অভিযোগেরও সফলভাবে নিষ্পত্তি করা হয়েছে। একইসঙ্গে একটি হ্যাক হওয়া ফেসবুক আইডি উদ্ধার এবং একজন ভিকটিমকে উদ্ধারে প্রয়োজনীয় সাইবার তথ্য সহায়তা প্রদান করা হয়েছে।
সাইবার ইউনিট অনলাইন প্রতারণা, সাইবার বুলিংসহ বিভিন্ন ডিজিটাল অপরাধের শিকার ব্যক্তিদের আইনি সহায়তা প্রদান করে আসছে বলেও জানানো হয়।
মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে অধিনায়ক এম. এম. সালাহউদ্দীন বলেন, জনসাধারণের ইতিবাচক সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও বেশি ভুক্তভোগীকে দ্রুত ও কার্যকর আইনি সেবা প্রদান করা সম্ভব হবে।