July 29, 2026, 4:19 pm
শিরোনাম:
খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল: দেখার কেউ নেই ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কুয়েটে ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা সরজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রশাসন # আরো‌ ২টি ড্রেজিং মেশিন এনে দূরুত্ব পলি তুলে ‌জরুরী ভিত্তিতে পলি অপসারণ নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প বাড্ডায় অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বিটাকের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষোভ, তদন্তের দাবি মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ

খুলনায় চলন্ত অ্যাম্বুলেন্সে ভয়াবহ অগ্নিকাণ্ড অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক

খুলনা প্রতিনিধি,

খুলনা প্রতিনিধি:
খুলনা নগরীর ব্যস্ত শিববাড়ী মোড় এলাকায় এক চলন্ত অ্যাম্বুলেন্সে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে আদ-দ্বীন হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে সৌভাগ্যক্রমে বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, অ্যাম্বুলেন্সটি ময়লাপোতা মোড় থেকে অফিসের দিকে যাওয়ার পথে শিববাড়ী মোড়ে পৌঁছালে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়। মুহূর্তের মধ্যেই গাড়িটিতে আগুন ধরে যায় এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পুরো অ্যাম্বুলেন্সে। এ সময় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
চালকের ভাষ্য অনুযায়ী, আগুন লাগার পরপরই তিনি দ্রুত গাড়ি থেকে নেমে আসতে সক্ষম হন। তবে আগুনের তাপে তার মাথার পেছনের অংশ সামান্য দগ্ধ হয়।
খবর পেয়ে খুলনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৫-১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অ্যাম্বুলেন্সে কোনো রোগী না থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।
স্থানীয়দের দাবি, এ ধরনের দুর্ঘটনা এড়াতে নিয়মিত যানবাহনের রক্ষণাবেক্ষণ ও ফিটনেস পরীক্ষা আরও জোরদার করা জরুরি।