April 15, 2026, 11:49 pm
শিরোনাম:
রেলিগেট–মানিকতলা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: স্বামী-স্ত্রী নিহত, “রয়েল পরিবহন” আটক যশোরে গ্রাম ডাক্তারের ভুল চিকিৎসায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে শিশু জুনায়েদ, থানায় অভিযোগ চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ- আলি আসগার লবি এমপি দেশ-বিদেশে ছড়িয়ে থাকা সকল বাংলাভাষী মানুষকে নববর্ষের শুভেচ্ছা — ঐক্য, উন্নয়ন ও সমৃদ্ধির আহ্বান  যশোরে ডিবির অভিযানে নগদ টাকা ও ইয়াবাসহ আটক ১ মার্কিন সাম্রাজ্যবাদ ও ইসরাইলের বিরুদ্ধে ক্ষোভ ইরানে হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন ডুমুরিয়ায় নববর্ষ ১৪৩৩ উদযাপন ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ফুলতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ আকরাম হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন: ডুমুরিয়ায় ‘সঞ্জীবন প্রকল্প’ নিয়ে অনিয়মের অভিযোগ হঠাৎ বদলি, নতুন বিতর্ক: ইউএনও হোসনে আরাকে রাজশাহীতে স্থানান্তর

খুলনায় নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মিজ হুরে জান্নাত

স্টাফ রিপোর্টার, শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া।

স্টাফ রিপোর্টার, শেখ মাহতাব হোসেন,  ডুমুরিয়া (খুলনা):
খুলনা জেলার প্রশাসনিক নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হলো। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মিজ হুরে জান্নাত। বৃহস্পতিবার পূর্বাহ্ণে এক সুশৃঙ্খল ও আনুষ্ঠানিক পরিবেশে বিদায়ী জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার তার নিকট দায়িত্বভার হস্তান্তর করেন।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংক্ষিপ্ত কিন্তু আন্তরিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে নতুন জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার সফলতা কামনা করেন। বিদায়ী জেলা প্রশাসকও নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার প্রতি শুভকামনা জানান এবং জেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।
মিজ হুরে জান্নাত বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ২৭তম ব্যাচের একজন মেধাবী ও অভিজ্ঞ কর্মকর্তা। দীর্ঘ প্রশাসনিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে দক্ষতা ও সততার পরিচয় দিয়েছেন। খুলনায় যোগদানের পূর্বে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
দিনাজপুর জেলার সন্তান হুরে জান্নাত তার কর্মজীবনে সুশাসন প্রতিষ্ঠা, জনসেবা নিশ্চিতকরণ এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনয়নে বিশেষ অবদান রেখেছেন। তার নেতৃত্বে খুলনা জেলায় উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে বলে সংশ্লিষ্ট মহল আশাবাদ ব্যক্ত করেছেন।
নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি জেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সাধারণ মানুষের সেবার মান বৃদ্ধি করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি উন্নত ও সমৃদ্ধ খুলনা গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।