July 29, 2026, 8:19 pm
শিরোনাম:
খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল: দেখার কেউ নেই ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কুয়েটে ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা সরজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রশাসন # আরো‌ ২টি ড্রেজিং মেশিন এনে দূরুত্ব পলি তুলে ‌জরুরী ভিত্তিতে পলি অপসারণ নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প বাড্ডায় অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বিটাকের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষোভ, তদন্তের দাবি মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ

নাম ও ছবি অপব্যবহারে কঠোর হুঁশিয়ারি: এমপি আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের স্পষ্ট নির্দেশনা

খুলনা প্রতিনিধি।

খুলনা প্রতিনিধি:
খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল তার নাম ও ছবি ব্যবহার করে কোনো ধরনের অপপ্রচার বা ব্যক্তিস্বার্থে ব্যবহার না করার জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন।
তিনি স্পষ্টভাবে বলেন, তার নাম বা ছবি ব্যবহার করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়ায় কিংবা অনৈতিক সুবিধা গ্রহণের চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
হুইপ বকুল আরও জানান, তার বাসা বা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে পাশে দাঁড়িয়ে তোলা ছবি ব্যবহার করে কোনো ধরনের প্রচারণা চালানো সম্পূর্ণভাবে অনভিপ্রেত ও অনৈতিক। এ ধরনের কার্যকলাপ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে আমার নাম ও ছবি ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করা থেকে বিরত থাকুন। দলীয় শৃঙ্খলা ও নৈতিকতা বজায় রাখা সকলের দায়িত্ব।”
এ বিষয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ ধরনের অনভিপ্রেত ঘটনার শিকার হলে নির্ধারিত মোবাইল/হোয়াটসঅ্যাপ নম্বরে (০১৭১৫-০০১৯৫৫) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও আশ্বস্ত করা হয়েছে।
বার্তা প্রেরক:
মোঃ শরিফুল ইসলাম টিপু
দায়িত্বপ্রাপ্ত দপ্তর
খুলনা মহানগর বিএনপি