খুলনা প্রতিনিধি :
খুলনা নগরীর সাউথ সেন্ট্রাল রোড এলাকায় সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু পরিবার তাদের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও জীবন-জীবিকার প্রধান অবলম্বন হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় অসংখ্য স্বপ্ন, ভেঙে পড়ে জীবনের সকল সঞ্চয় ও আশা।
এই মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করে নাগরিক নেতা অ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানান এবং দ্রুত কার্যকর সহায়তার জোর দাবি তোলেন। তিনি বলেন, “এটি শুধু একটি অগ্নিকাণ্ড নয়, এটি বহু পরিবারের জীবনের চরম বিপর্যয়। এখনই সময় মানবিকতার পরিচয় দেওয়ার।”
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা এখন জরুরি দায়িত্ব। এজন্য সংশ্লিষ্ট প্রশাসন, সিটি কর্পোরেশন, জনপ্রতিনিধি এবং সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অ্যাডভোকেট বাবুল হাওলাদার জোর দিয়ে বলেন, “শুধু সমবেদনা জানালেই চলবে না, বাস্তব সহায়তা নিশ্চিত করতে হবে। এই সংকটময় মুহূর্তে যদি আমরা একসাথে না দাঁড়াই, তবে মানবতার মূল্য কোথায়?”
তিনি ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ত্রাণ কার্যক্রম চালু, ক্ষয়ক্ষতির সঠিক তালিকা প্রণয়ন এবং দীর্ঘমেয়াদি পুনর্বাসন পরিকল্পনা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো দাবি জানান।
শেষে তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে আহ্বান জানিয়ে বলেন, “আসুন, আমরা সবাই যার যার অবস্থান থেকে এগিয়ে আসি—মানবতার এই পরীক্ষায় উত্তীর্ণ হই এবং বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের নতুন করে বাঁচার শক্তি