July 28, 2026, 2:05 pm
শিরোনাম:
খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল: দেখার কেউ নেই ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কুয়েটে ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা সরজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রশাসন # আরো‌ ২টি ড্রেজিং মেশিন এনে দূরুত্ব পলি তুলে ‌জরুরী ভিত্তিতে পলি অপসারণ নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প বাড্ডায় অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বিটাকের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষোভ, তদন্তের দাবি মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে মানবতার হাত: সহায়তা দিলেন অ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার

খুলনা প্রতিনিধি

খুলনা, প্রতিনিধি :
খুলনা মহানগরীর সাউথ সেন্ট্রাল রোডস্থ শাহী জামে মসজিদ সংলগ্ন ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার।
শুক্রবার সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের দুর্দশা সরেজমিনে দেখেন এবং বিকেলে অসহায় পরিবারগুলোর মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করেন। এ সময় তার উপস্থিতি ক্ষতিগ্রস্তদের মাঝে সাহস ও আশার সঞ্চার করে।
এই মানবিক কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, বিএনপি নেতা মোঃ মফিজুর রহমান, ‘নিরাপদ খুলনা চাই’ এর সভাপতি সরদার বাদশা, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মনোয়ার হোসেন লাভলু, সাংবাদিক উম্মে উমামা রাত্রি সহ নাগরিক সমাজের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় অ্যাডভোকেট বাবুল হাওলাদার এক জোরালো বক্তব্যে বলেন,
“অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এসব পরিবার আজ চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে। শুধু সহানুভূতি নয়, তাদের পুনর্বাসনে এখনই সম্মিলিত উদ্যোগ জরুরি। জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট প্রশাসন ও সমাজের বিত্তবানদের উচিত মানবিক দায়বদ্ধতা থেকে এগিয়ে এসে তাদের পাশে দাঁড়ানো। মানবতার এই সংকটে নিরব থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং দীর্ঘমেয়াদি সহায়তা নিশ্চিত করা সময়ের দাবি।
বার্তা প্রেরক:
অ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার
সদস্য সচিব
খুলনা নাগরিক সমাজ