July 29, 2026, 11:25 pm
শিরোনাম:
খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল: দেখার কেউ নেই ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কুয়েটে ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা সরজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রশাসন # আরো‌ ২টি ড্রেজিং মেশিন এনে দূরুত্ব পলি তুলে ‌জরুরী ভিত্তিতে পলি অপসারণ নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প বাড্ডায় অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বিটাকের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষোভ, তদন্তের দাবি মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ

খুলনায় ক্রীড়া দিবসে বর্ণাঢ্য র‍্যালি: তরুণদের মাঠমুখী করার আহ্বান

খুলনা প্রতিনিধি :

খুলনা প্রতিনিধি:

খুলনা নগরীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এ র‍্যালির আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা, সহযোগিতায় ছিল জেলা ক্রীড়া অফিস।

সোমবার (৬ এপ্রিল) সকালে খুলনা জেলা স্টেডিয়াম এর সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র‍্যালিতে নেতৃত্ব দেন খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আলিমুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোল্যা খায়রুল ইসলাম, শাহ আসিফ হোসেন রিংকু, এম সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের খেলোয়াড়, সংগঠক এবং ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালিটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
র‍্যালি শেষে বক্তারা বলেন, খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে না, এটি মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। একটি মাদকমুক্ত, সুস্থ ও সচেতন সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে বিপথগামিতা থেকে রক্ষা করতে তাদের মাঠমুখী করার ওপর জোর দেন বক্তারা।
ক্রীড়াবান্ধব সমাজ গঠনে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।