July 31, 2026, 1:21 am
শিরোনাম:
ডুমুরিয়ার চুকনগরে ভোক্তা অধিকারের ঝটিকা অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা, বাজারজুড়ে আতঙ্ক খুলনায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত মশিয়ালীতে জমিজমা সংক্রান্ত বিরোধে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল: দেখার কেউ নেই ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কুয়েটে ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা সরজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রশাসন # আরো‌ ২টি ড্রেজিং মেশিন এনে দূরুত্ব পলি তুলে ‌জরুরী ভিত্তিতে পলি অপসারণ নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার।

শিরোনাম: নড়াইলের নড়াগাতিতে সড়ক দখল করে ধান-মাড়াই—চরম ভোগান্তিতে জনসাধারণ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

নরাগাতি থানা প্রতিনিধি, শুভ্রত পোদ্দার।

নড়াগাতি থানা প্রতিনিধি, শুভ্রত পোদ্দার :

নড়াইল জেলার নড়াগাতি থানার অন্তর্গত পাখিমারা ও যোগানিয়া সড়কের বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে ফসল মাড়াইয়ের কাজে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে মটরশুঁটি, সরিষা এবং ধানের মৌসুমে স্থানীয় কিছু অসাধু ব্যক্তি সড়ক দখল করে ধান-মাড়াইয়ের কাজ চালিয়ে যাচ্ছেন।
এতে করে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চলাচল করলেও সড়কের উপর ফসল ছড়িয়ে রাখার কারণে চলাচল ব্যাহত হচ্ছে এবং সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট।
স্থানীয়রা জানান, সড়ক দখল করে এভাবে ফসল মাড়াই করার ফলে দুর্ঘটনার ঝুঁকি বহুগুণে বেড়ে যায়। অনেক সময় মোটরসাইকেল, ইজিবাইক ও অন্যান্য যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় একই ধরনের কারণে বড় ধরনের দুর্ঘটনার ঘটনাও ঘটেছে, যা নিয়ে উদ্বেগ বাড়ছে।
এলাকাবাসীর দাবি, সড়ক জনগণের চলাচলের জন্য—এটি কোনোভাবেই ব্যক্তিগত কাজে ব্যবহার করা উচিত নয়। তারা দ্রুত এ সমস্যার স্থায়ী সমাধানে স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে সচেতন মহল মনে করেন, জনস্বার্থে সড়ক দখল করে ফসল মাড়াই বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও আইনগত ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি। অন্যথায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।