July 30, 2026, 7:09 pm
শিরোনাম:
ডুমুরিয়ার চুকনগরে ভোক্তা অধিকারের ঝটিকা অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা, বাজারজুড়ে আতঙ্ক খুলনায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত মশিয়ালীতে জমিজমা সংক্রান্ত বিরোধে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল: দেখার কেউ নেই ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কুয়েটে ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা সরজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রশাসন # আরো‌ ২টি ড্রেজিং মেশিন এনে দূরুত্ব পলি তুলে ‌জরুরী ভিত্তিতে পলি অপসারণ নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার।

ফুলতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ আকরাম হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন:

স্টাফ রিপোর্টার মো: মোশারেফ হোসেন।

 

মোঃ মোশারফ হোসেন স্টাফ রিপোর্টার:

খুলনা নগরীর শিরোমণির কৃতি সন্তান ফুলতলা উপজেলা পরিষদের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেনের জানাজা বুধবার আছরবাদ শিরোমণি খান জাহান আলী আদর্শ মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। মরহুম শেখ আকরাম হোসেন প্রায় ১ মাস ডায়বেটিস, লিভার ও কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ১২ টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ,১সন্তান ও ২ কন্যা সহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন। ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সূচি রাণী দাস ও খান জাহান আলী থানার ওসি সানওয়ার হোসাইন মাসুম এর নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা মরহুম শেখ আকরাম হোসেনকে গার্ড অফ অনার প্রদান করা হয়।জানাযায় নামাজে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, খেলাফতের মজলিস সাখাওয়াত হোসেন, খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মীর কায়ছেদ আলী, খান জাহান আলী থানা বিএনপির কাজী মিজানুর রহমান, ইকবাল হোসেন, ডক্টর মাহবুবুর ইসলাম , ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিবলু ভুঁইয়া, আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, মিয়া গোলাম কুদ্দুছ, অধ্যক্ষ এম এ দাউদ, সাবেক চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন,মুন্সি মইনুল ইসলাম, শেখ আব্দুস সালাম, ইকবাল হোসেন মিজান, অধ্যক্ষ মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান, তারেক হাসান মিন্টু, আব্দুল আউয়াল মিন্টু, ইমরান হোসেন ইমন, শাহাদাত জোমাদ্দার, বীর মুক্তিযোদ্ধা স ম রোজোয়ান আলী, আলমগীর হোসেন সহ রাজনৈতিক দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণ। জানাযায় নামাজে অংশ নিতে কলেজ মাঠ জনতায় পরিপূর্ণ হয়ে যায়।জানাজার নামাজ পড়ান শিরোমণি বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা আব্দুল জব্বার। শিরোমণি পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।