July 29, 2026, 5:06 pm
শিরোনাম:
খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল: দেখার কেউ নেই ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কুয়েটে ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা সরজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রশাসন # আরো‌ ২টি ড্রেজিং মেশিন এনে দূরুত্ব পলি তুলে ‌জরুরী ভিত্তিতে পলি অপসারণ নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প বাড্ডায় অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বিটাকের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষোভ, তদন্তের দাবি মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ

মার্কিন সাম্রাজ্যবাদ ও ইসরাইলের বিরুদ্ধে ক্ষোভ ইরানে হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন

যশোর জেলা প্রতিনিধি, কল্যান রায় জয়ন্ত।

যশোর জেলা প্রতিনিধি, কল্যান রায় জয়ন্ত :

মার্কিন সাম্রাজ্যবাদ ও জায়ানবাদী ইসরাইলের ইরানে হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মাওলানা ভাসানী পরিষদ। মঙ্গলবার দুপুর ১২টায় যশোর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা ভাসানী পরিষদের সভাপতি হারুন অর রশীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তাদের মধ্যে ছিলেন বিশিষ্ট লেখক, গবেষক ও চিত্রশিল্পী মফিজুর রহমান রুন্নু, শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা জিল্লুর রহমান ভিটু, জেলা সম্পাদক তসলিমুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক যোগেষ চন্দ্র দত্ত, নারী সংগঠক বর্ণালী সরকার, সাংস্কৃতিক নেতা আনোয়ারুল করিম সোহেল এবং আইডিইবি’র জেলা সাধারণ সম্পাদক প্রকৌশলী রুহুল আমিনসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, ইরানের তেল সম্পদের ওপর আধিপত্য বিস্তারের লক্ষ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলকে সঙ্গে নিয়ে অন্যায়ভাবে হামলা চালাচ্ছে। এতে ইরানের সাধারণ মানুষ, নারী ও শিশুসহ অসংখ্য নিরীহ প্রাণহানি ঘটছে। একই সঙ্গে বিভিন্ন নগর, জনপদ, যোগাযোগ ব্যবস্থা ও তেলক্ষেত্রে ধারাবাহিক হামলার ঘটনাও তুলে ধরেন তারা।

তারা আরও বলেন, ইরান সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তুললেও পরাশক্তির বিরুদ্ধে টিকে থাকা কঠিন হয়ে পড়ছে। সম্প্রতি যুদ্ধবিরতি চুক্তির পরও পুনরায় হামলার ঘটনা ঘটায় ইসরাইলকে ‘প্রতারক’ বলেও মন্তব্য করেন বক্তারা।

মানববন্ধন থেকে ইরানের ওপর হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি মার্কিন সাম্রাজ্যবাদ প্রতিহত করতে বিশ্ববাসীর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

এসময় বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে করা অসম চুক্তি বাতিলের দাবিও জানান।