July 29, 2026, 10:30 pm
শিরোনাম:
খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল: দেখার কেউ নেই ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কুয়েটে ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা সরজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রশাসন # আরো‌ ২টি ড্রেজিং মেশিন এনে দূরুত্ব পলি তুলে ‌জরুরী ভিত্তিতে পলি অপসারণ নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প বাড্ডায় অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বিটাকের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষোভ, তদন্তের দাবি মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ

যশোরে ডিবির অভিযানে নগদ টাকা ও ইয়াবাসহ আটক ১

যশোর জেলা প্রতিনিধি, কল্যান রায় জয়ন্ত :

যশোর জেলা প্রতিনিধি, কল্যান রায় জয়ন্ত :

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির প্রায় ১৯ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ডিবির এসআই (নিঃ) সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি চৌকস দল ঝিকরগাছা উপজেলার পুরাতন নাভারণ বাজার এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, কুন্দিপুর গ্রামের নাভারণ পুরাতন বাজার রেলক্রসিং এলাকায় এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

পরে সকাল ৯টা ৪৫ মিনিটে ডিবি দল ঘটনাস্থলে পৌঁছালে জ্যাকেট পরিহিত এক ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে ধাওয়া করে আটক করা হয়। আটক ব্যক্তির নাম জিয়াউর রহমান (৫৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরে তার প্যান্টের পকেট থেকে দুইটি কাগজে মোড়ানো অবস্থায় ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এরপর তার দেওয়া তথ্যমতে ডিবি পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। বাড়ির শয়নকক্ষ থেকে আরও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া একই বাড়ির বিভিন্ন স্থান থেকে মাদক বিক্রির নগদ ১৬ লাখ টাকা এবং ৩ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। সব মিলিয়ে মোট ১৯ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, আটক জিয়াউর রহমানের বিরুদ্ধে এর আগেও একটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।